ফাঁকা এখন ঢাকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৮ ২৮ ডিসেম্বর ২০১৮
আর মাত্র একদিন বাকি। শনিবার রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। রোববার সারা দেশে দিনভর চলবে ভোট।
এরইমধ্যে ভোট দিতে রাজধানী ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি গেছেন লাখ লাখ মানুষ।
নির্বাচন উপলক্ষে টানা তিন দিন ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। শুক্র ও শনিবার সরকারি ছুটি। ভোটের দিন রোববার সাধারণ ছুটি। অনেক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিরাও এ ক’দিন ছুটি পেয়েছেন। অনেকে আগে-পরে আরও দু’একদিন ছুটি নিয়ে পরিবার-পরিজন নিয়ে গেছেন গ্রামের বাড়ি। ফলে রাজধানী ঢাকা হয়ে পড়েছে ফাঁকা ও কোলাহলমুক্ত।
রূপই বদলে গেছে ঢাকার। মানুষের পদচারণায় মুখরিত নগরীতে কমেছে যানজট। শহরেরর সড়কগুলোতে কমে গেছে যান চলাচল। কমেছে গণপরিবহন, বাস, রিকশা, সিএনজি, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস। যানবাহনের সঙ্গে কমেছে হকারের সংখ্যা। ফলে যারা আছেন তারা নির্বিঘ্নে পারাপার হতে পারছেন। তবে যাতায়াত সমস্যায় ভুগছেন। অনেকে এক স্থান থেকে অন্য জায়গায় যাওয়ার যান পাচ্ছেন না। এতে দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।
এদিকে শুক্রবার সকালে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে গেছে। ফলে নেই কোনো প্রার্থীর কর্মী-সমর্থকদের মাইকিং, মিছিল, স্লোগান, গান-বাজনা, ঢাকঢোল-বাদ্য ও সাউন্ড সিস্টেমে হাই ভলিউমে প্রচারণা। সব মিলিয়ে ঢাকা হয়ে পড়েছে কোলাহলমুক্ত। গত দুই সপ্তাহ ধরে রাজপথ থেকে পাড়া-মহল্লার অলিগলি সর্বত্রই ছিল জমজমাট প্রচার - প্রচারণা।
রাজধানীর মতিঝিল, শাহবাগ, ধানমণ্ডি, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, পল্টন, মহাখালি, গুলশান, রমনা ও তেজগাঁওয়ের বিভিন্ন সড়কে অন্যান্য দিনের তুলনায় রাস্তা ফাঁকা। যান চলাচল তুলনামূলক কম। মানুষের ভিড়ও নেই। ফলে কোথাও কোনও শব্দদূষণ নেই। জুমার নামাজে রাজধানীর বিভিন্ন মসজিদে মুসল্লিদের ভিড়ও অপেক্ষাকৃত কম দেখা যায়।
নির্বাচন উপলক্ষে ঢাকার বাস-ট্রেন ও লঞ্চঘাটে নিরাপত্তার দায়িত্বে র্যাব-পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। ফলে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ




