ফাইনালিসিমা জিতে মেসির হুঙ্কার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫৮ ২ জুন ২০২২
ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে উড়িয়ে ফাইনালিসিমা জিতে নিয়েছে আর্জেন্টিনা। তিন গোলে জেতা ম্যাচটিতে কোনো গোল না করলেও দুইটি অ্যাসিস্টের পাশাপাশি চোখধাঁধানো নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি।
ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, যেকোনো দলকে মোকাবিলা করার জন্য প্রস্তুত তার দল। ইতালির মতো দারুণ দলকে হারিয়ে ফাইনালিসিমা জেতায় আনন্দটা আরও বেশি বলে মন্তব্য করেছেন মেসি। সবমিলিয়ে দারুণ অভিজ্ঞতার কথাই জানালেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসি বলেছেন, ‘আমরা এখানে এসেছি যেকোনো দলকে মোকাবিলা করতে। আজকের পরীক্ষাটি দারুণ ছিল কারণ ইতালি খুব ভালো দল। আমরা জানতাম ম্যাচটি খুব ভালো হতে চলেছে এবং শেষ চ্যাম্পিয়ন হতে পারায় খুবই আনন্দিত।’
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো ম্যাচেই ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ কিংবা ‘মেসি, মেসি’ স্লোগানে মুখর ছিলেন তারা। সমর্থকদের এ সরব উপস্থিতি অনুপ্রাণিত করেছে মেসিদের।
মাঠে উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘এটি অসাধারণ এক ফাইনাল ছিল। পুরো মাঠভর্তি আর্জেন্টাইন (সমর্থক), কী অসাধারণ অভিজ্ঞতা! আমরা এখানে খুবই সুন্দর সময় কাটালাম।’
আর্জেন্টিনা ফাইনালিসিমা জেতানোর পেছনে বড় অবদান রেখেছেন লাউতারো মার্টিনেজ। মেসির পাস থেকে প্রথম গোল করার পর অ্যাঞ্জেলো ডি মারিয়াকে দ্বিতীয় গোল বানিয়ে দিয়েছেন এ তারকা ফরোয়ার্ড। তার মতে, এ শিরোপা অমূল্য।
মার্টিনেজ বলেছেন, ‘সত্যি বলতে, এটি অমূল্য। আমরা নিজেদের নিয়ে অনেক খুশি, এই ম্যাচ কিংবা এই দল নিয়ে আমরা আনন্দিত। জয়ের প্রক্রিয়া শুরুর পর থেকে এমন অভিজ্ঞতা খুবই সুন্দর। আমরা সবসময় সমর্থকদের কাছাকাছি থাকার চেষ্টা করি। এটি বাড়তি সাহস জোগায়।’
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- FIFA World Cup Glory: A Century of Champions
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- Trionda: A Football That Brings Three Countries Together
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- The Epic Voyage That Started the World Cup
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
















