বাংলাদেশ-পাকিস্তানের পর যুক্তরাষ্ট্রের টার্গেট ভারত!
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩৪ ৮ জুন ২০২৪
বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে শুরু, এরপর কানাডার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে রেকর্ড রান তাড়া করে জয়। ঘরের মাঠে দারুণ ছন্দে স্বাগতিক যুক্তরাষ্ট্র। সর্বশেষ পাকিস্তানকেও সুপার ওভারে হারিয়েছে মোনাঙ্ক প্যাটেলরা। টানা দুই জয়ে সুপার এইটের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে আমেরিকা। সেই সঙ্গে বিশ্বকেও বলতে গেলে বড় বার্তাই দিলো আইসিসির সহযোগী এই দেশটি।
যুক্তরাষ্ট্রের পরবর্তী ম্যাচ এশিয়ার আরেক জায়ান্ট ভারতের বিপক্ষে। ১২ জুনের সেই লড়াইয়ে রোহিত শর্মাদের হারানো ছাড়া অন্য কিছু ভাবছে না আমেরিকা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে আমেরিকার অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল বলেন, 'আমি আগেও বলেছি, আমরা শুধু একটি খেলাতে ফোকাস করতে চাই। এখন আমাদের ফোকাস থাকবে ভারতের বিপক্ষে খেলা। আমরা এখন আয়ারল্যান্ডকে নিয়েও ভাবতে চাই না, সুপার এইট অনেক অনেক দূরের।'
পাকিস্তানকে হারানো অঘটন কি না প্রশ্নে মোনাঙ্ক বলেন, 'মানুষ কি বলছে তা নিয়ে আমরা চিন্তিত না। আমরা জানি আমরা কতটুকু কাজ করেছি এবং আমাদের কতটা সামর্থ্য আছে। আমরা শুধু ঐ খেলাতেই ফোকাস করি। আমরা আমাদের আবেগকে বেশি বাড়তে বা কমতে দেই না। আমরা আজকের জয়টা উপভোগ করব এবং পরের দিন আবার নতুন করে শুরু করব।'
পাকিস্তানের বিপক্ষে তাদের দেশের ক্রিকেটকেও অনেক এগিয়ে নিয়ে যাবে দাবি অধিনায়কের, 'অবশ্যই পাকিস্তানকে হারানোটা আমাদের জন্য অনেক দরজা খুলে দেবে। টি-২০ বিশ্বকাপ আয়োজন করা এবং এখানে পারফর্ম করাটা নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের ক্রিকেটকে এগিয়ে নেবে।'
আমেরিকার বিপক্ষে পাকিস্তান হেরে যাবে তা ভাবতে পারেননি অনেকেই। হয়তো আমেরিকার সমর্থকরাও ভাবেননি এভাবে জিতবেন তারা। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন মোনাঙ্করা। কানাডার পর পাকিস্তানকে হারিয়ে গ্রুপ শীর্ষে এখন তারাই।
গ্রুপ এ-তে ভারত, পাকিস্তান, আমেরিকা ছাড়াও রয়েছে আয়ারল্যান্ড এবং কানাডা। আয়োজক দেশ হিসাবে সুযোগ পাওয়া আমেরিকা যে এই গ্রুপের শীর্ষে থাকতে পারে তা ভাবাই যায়নি। কিন্তু ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন তারাই। বাকি দলগুলো যদিও একটি করে ম্যাচ খেলেছে।
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ওয়েসলির জায়গায় ব্রাজিল বিশ্বকাপ দলে এডারসন
- সালমানের ভাইরাল পোস্ট প্রসঙ্গে মুখ খুললেন বরুণ
- কত দিন পর পর জিন্স কাচা উচিত? জেনে নিন ভালো রাখার নিয়ম
- বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বাজেট উপস্থাপন ১১ জুন
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- A New Chapter for the FIFA World Cup
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- বাজেট উপস্থাপন ১১ জুন
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
















