বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কার প্রাথমিক দল ঘোষণা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৩৯ ১৬ এপ্রিল ২০২২
দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসার কথা রয়েছে লঙ্কান জাতীয় ক্রিকেট দলের। অর্থনৈতিক সঙ্কটের মুখে দেশের কঠিন পরিস্থিতির মধ্যেই এ সফরের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট শ্রীলঙ্কা।
সবশেষ ভারত সফর করা স্কোয়াড থেকে বেশ কয়েকজন খেলোয়াড় বাদ পড়েছেন। দলের বাইরে চলে গেছেন লাহিরু থিরিমান্নে ও চরিথ আসালাঙ্কা। তবে ডাক পেয়েছেন রোশেন সিলভা ও ওশাধা ফার্নান্দো।
অর্থনৈতিক সঙ্কটের পাশাপাশি দ্বীপরাষ্ট্রটিতে রাজনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য, খাদ্য, জ্বালানির তীব্র ঘাটতির ফলে বিপাকে পড়েছে তারা।
এতে শ্রীলঙ্কার ক্ষমতাসীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের নেতৃত্বাধীন জোট সরকারে ভাঙন ধরেছে। জোট থেকে বেরিয়ে যাচ্ছেন সংসদ সদস্যরা। যার প্রভাব পড়েছে দেশটির ক্রিকেটে।
ফলে নির্ধারিত সূচিতে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে লঙ্কানদের বাংলাদেশে আসা নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে প্রাথমিক দল ঘোষণার পর সেই শঙ্কা অনেকটাই উবে গেল।
প্রাথমিক স্কোয়াডের ২১ জন থেকে পরে ৩ জনকে বাদ দেবে এসএলসি। এর মানে ১৮ জনের মূল স্কোয়াড নিয়ে বাংলাদেশে আসবে দিমুথ করুনারত্নে বাহিনী।
দুই দলের এ সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এর প্রথম ম্যাচ আগামী ১৫ মে বন্দরনগরী চট্টগ্রাম এবং দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাধা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিল মিশারা, কুশল মেন্ডিস, রোশেন সিলভা, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চমিকা করুনারত্নে, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, দিলশান মধুশঙ্কা, শিরান ফার্নান্দো, মোহাম্মদ সিরাজ, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এমবুলডেনিয়া, জেফরি ভ্যান্ডারসে, লক্ষীতা মুনাসিংহে ও সুমিন্দা লক্ষন।
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















