বাংলাদেশকে হারিয়ে প্রতিশোধ নিলো ভারত
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪৩ ২১ জানুয়ারি ২০২৪
সর্বশেষ যুব এশিয়া কাপের সেমি ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে ফাইনাল খেলেছিল বাংলাদেশের যুবারা। এরপর বাংলাদেশের বিপক্ষে আর ম্যাচ খেলার সুযোগ পায়নি তারা। এবার যুব বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে হারিয়ে সেই হারের প্রতিশোধ নিলো ভারতের যুবারা। ৮৪ রানের হারে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ।
শনিবার (২০ জানুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেছেন আদার্শ সিং। ৮ ওভারে এক মেইডেনসহ ৪৩ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন মারুফ মৃধা। জবাবে খেলতে নেমে ৪৫ ওভার ৫ বলে ১৬৭ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেছেন শিহাব জেমস।
২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিল বাংলাদেশ। ১৪ রান করে জিসান ফিরলে ভাঙে ৩৮ রানের উদ্বোধনী জুটি। এরপরই মূলত পথ হারায় বাংলাদেশের যুবারা। ৫০ রান তুলতেই ৪ উইকেট হারায় তারা। এরপর আরিফুল ইসলাম ও শিহাব জেমসের ব্যাটে ঘুরে দাড়ায় বাংলাদেশ।
আরিফুল ৪১ রান করে ফিরলে আবারও ম্যাচ থেকে দূরে সরে যায় বাংলাদেশ। শিহাব ৫৪ রানের বেশি করতে পারেননি। এই দুই ব্যাটার ছাড়া আর কেউই বলার মতো কোনো রান করতে পারেননি। ফলে বড় হার সঙ্গী হয়েছে বাংলাদেশের।
এর আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই আর্শিন কুলকার্নিকে হারায় ভারত। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে ছিলেন মারুফ। এই পেসারের অফ স্টাম্পের বাইরে করা বলে পুশ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন কুলকার্নি। অষ্টম ওভারে আবারও আঘাত হানেন মারুফ। এবার তার শিকার হয়েছেন মুশের খান।
৩১ রানে দুই উইকেট হারানো ভারতকে টেনে তোলেন আদার্শ ও সাহারান। চতুর্থ উইকেটে ১১৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ৯৪ বলে ৬৪ রান এসেছে ভারত অধিনায়কের ব্যাট থেকে। মিডল অর্ডারে প্রিয়াংশু মলিয়া ও আর্ভেলি আভানিশ থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। এই দুজনকেই ফিরিয়েছেন মারুফ।
এরপর মুরুগান আভিষেককেও দ্রুত ফিরিয়েছেন এই পেসার। তাতে ইনিংসে পাঁচ উইকেট শিকারের মাইলফলক পূর্ণ করেন মারুফ। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও মাহফুজুর রহমান রাব্বি।
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- বাজেট উপস্থাপন ১১ জুন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
















