বাংলাদেশের কাছে সিরিজ হার, ইংল্যান্ডের কঠোর সমালোচনায় নাসের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫৭ ১৩ মার্চ ২০২৩
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ হারের পর ইংলিশ ক্রিকেট বোর্ড এক টুইট বার্তায় লিখেছে, ‘আমাদের জোরালো চেষ্টা ছিল। তবে বাংলাদেশে তার চেয়েও ভালো খেলে সিরিজ জিতেছে’। অবশ্য বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই এমন সিরিজ হার মেনে নিতে পারছেন না সাবেক ইংলিশ অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসের হুসেইন। তার মতে, বাংলাদেশে যেভাবে তীব্রতা নিয়ে খেলেছে, ইংল্যান্ডের খেলাটার প্রতি একই সম্মান দেখানো উচিত ছিল।
বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কমফোর্ট ফরম্যাট বলতে গেলে ওয়ানডের নামই প্রথমে আসবে। এরপর কালেভদ্রে টি-টোয়েন্টি ও টেস্ট ম্যাচে জয়ের দেখা মেলে। তবে সেই সমীকরণ ছাপিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে সাকিব আল হাসানের দল। তাও আবার টি-টোয়েন্টি ক্রিকেটে। কদিন আগে অস্ট্রেলিয়ার মাটিতে বাঘা বাঘা প্রতিপক্ষকে বধ করে বিশ্বজয় করা ইংল্যান্ড বিশ্বকাপের পর প্রথম টি-টোয়েন্টি সিরিজেই হেরে গেছে।
যদিও বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজ ঠিকঠাক পার করলেও টি-টোয়েন্টি সিরিজে পথ হারায় ইংলিশরা। প্রথম ম্যাচে চট্টগ্রামে ৬ উইকেটের হারের পর সবশেষ রোববার বাংলাদেশের বিপক্ষে ১১৭ রানে গুটিয়ে ৪ উইকেটে ম্যাচ হেরেছে তারা। চলতি সিরিজটিতে টেনেটুনে ১৩ সদস্যের স্কোয়াড ছিল ইংল্যান্ডের। এই ১৩ জনের মধ্যেও রিস টপলি ছিলেন ইনজুরিতে। সবচেয়ে বেশি সংকট ছিল ব্যাটারদের তালিকায়। মোটে ৪ জন বিশেষজ্ঞ ব্যাটার নিয়ে খেলেছে বিশ্বসেরারা।
সফরকারীদের এত ছোট স্কোয়াড নিয়ে খেলা পছন্দ হয়নি নাসের হুসেইনের। তীব্র সমালোচনা করে বলেন, 'আমরা ইংল্যান্ড ক্রিকেট দল। এটা গুরুত্বপূর্ণ সফর। আমরা দেখেছি এই সিরিজটা বাংলাদেশ কীভাবে নিয়েছে। আমাদেরও একই সম্মান দেখানো উচিত ছিল। আমাদের স্কোয়াডে আদর্শ ভারসাম্য ছিল না।'
বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলে পিএসএল খেলতে পাকিস্তানে চলে গেছেন জেসন রয়। সেখানে আগে থেকেই ছিলেন স্যাম বিলিংস, আলেক্স হেলসরা। এসব খেলোয়াড়দের আগেই ছুটি দেওয়ায় এই সিরিজে রাখা সম্ভব ছিল না। তাছাড়া চোটে থাকায় অনেকদিন ধরে নেই লিয়াম লিভিংস্টোন ও জনি বেয়ারস্টোরা।
নির্বাচকদের সীমাবদ্ধতা নিয়ে নাসের বলেন, নির্বাচকদের একাধিক বিষয় মাথায় রেখে স্কোয়াড সাজানো কঠিন কাজ ছিল। যেহেতু অ্যাশেজের মতো সিরিজ সামনে আসছে, এজন্য তারা টেস্ট খেলোয়াড়দের বিশ্রাম দিতে চেয়েছে। সাদা বলের খেলোয়াড়দের টেস্টে রেখেছে। কয়েকজন চোটে আছে। কাউন্টি মৌসুমও আসছে ইত্যাদি। কিন্তু আমাদের ১৮টি কাউন্টি। আমরা যদি বাংলাদেশে একজন ব্যাটার পাঠাতে না পারি…।
ইংলিশ অধিনায়ক জস বাটলারের নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, ‘ইংল্যান্ড মাঠ এবং মাঠের বাইরে তাদের সেরাটা খেলতে পারেনি। এমনকি বাটলারও তার সেরাটা দিতে পারেনি আজ (গতকাল)। তার উচিত ছিল ওপেনিংয়ে ব্যাটে নামা। এছাড়া ফিল্ডার সেট করা এবং বোলার ঠিক করার জন্য সে অন্য কাউকে জিজ্ঞেস করতে হয়েছে। ম্যাচের ১৯তম ওভারে এসে তার এই দ্বিধান্বিত মনোভাব বড় রিস্ক, অনেক বড় রিস্ক। এরপর কোনো ওভার না করা বোলারকে (ক্রিস জর্ডান) দিয়েই ওই ওভার করানো হল।’
বাটলারদের সমালোচনা করলেও প্রতিপক্ষ বাংলাদেশের প্রশংসা করে নাসের বলেন, ‘বাংলাদেশ খুব সুন্দর খেলেছে। তারা বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে, যা মাঠে তাদের ভয়ঙ্কর পারফরম্যান্সেরই ফল।’
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















