বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া: শান্ত
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫৭ ১২ ফেব্রুয়ারি ২০২৫
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে যাবে দল। বুধবার (১২ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলের ফটোশুট শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কাজ করছি।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিবে। শান্ত বলেন, এই টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৮টি দলের সবাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। আমরাও সেই আটটি দলের মধ্যে আছি। এই আটটি দলেরই সামর্থ্য আছে। আমি বিশ্বাস করি দলের লক্ষ্য পূরণের সামর্থ্য আমাদের আছে।
২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। আইসিসির ইভেন্টে এখন পর্যন্ত সেটাই টাইগারদের সেরা সাফল্য। এরপর থেকে ওয়ানডে ফরম্যাটে নিজেদেরকে অন্যতম সেরা দল হিসেবে প্রতিষ্ঠিত করে তুলে বাংলাদেশ। যদিও আইসিসির কোনো ইভেন্টে ট্রফি জিততে পারেনি টাইগাররা।
সম্প্রতি আইসিসি রিভিউতে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খুব বেশি সম্ভাবনা নেই। বাংলাদেশের চেয়ে বরং আফগানিস্তানকে এগিয়ে রাখছেন তিনি। পন্টিংয়ে মন্তব্য সম্পর্কে জানতে চাইলে শান্ত বলেন, আমার কোনো মন্তব্য নেই।
বড় লক্ষ্য দলের ওপর চাপ সৃষ্টি করবে না উল্লেখ করে তিনি বলেন, আমি মনে করি না, আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি তার জন্য কেউ অতিরিক্ত চাপ অনুভব করবে। কারণ সবাই এটাই চায়, মনে প্রাণে চায় এবং ড্রেসিংরুমের সবাই বিশ্বাস করে আমাদের সেই সামর্থ্য আছে।
লাল-সবুজ জার্সিধারীদের ক্যাপ্টেন বলেন, আমরা জানি না শেষ পর্যন্ত কি হবে। আমি মনে করি আমরা কঠোর পরিশ্রম করছি এবং আমরা আমাদের লক্ষ্য নিয়ে সততার সঙ্গে কাজ করছি। প্রতিটি খেলোয়াড় বিশ্বাস করে আমরা প্রত্যাশা পূরণ করতে পারবো।
কিন্তু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা খুব ভালো হয়নি। বিপিএলের পর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোনো ওয়ানডে ম্যাচ নেই টাইগারদের। ‘এ’-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ম্যাচ খেলছে ভারত-পাকিস্তান ও নিউজিল্যান্ড।
বিপিএলে খেলার মধ্যে থাকায় এবং উইকেট ভালো হওয়ায় আশাবাদী শান্ত। তিনি বলেন, ফরম্যাটের দিক থেকে সামান্য পার্থক্য আছে। তবে আমার মনে হয় বিপিএলে ব্যাটাররা যেভাবে খেলেছে তাতে তারা ভালো ছন্দে ছিল। বিপিএলের ন্যায় আইসিসির উইকেটও ভালো থাকবে।
টাইগার কাপ্তান বলেন, ব্যাটাররা ভালো প্রস্তুতি নিয়েছে। ৫০-৬০ রানকে কিভাবে ১০০-১২০ এ নিতে পারাটা গুরুত্বপূর্ণ। বোলাররাও এই উইকেটে ভালো বল করেছে। টুর্নামেন্টের জন্য আমাদের এখনো ৬-৭ দিন সময় হাতে আছে। আমরা ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবো। টুর্নামেন্টে (বিপিএল) উইকেট ভালো ছিল এবং দুবাই ও পাকিস্তানে আমরা আরো ভালো উইকেট আশা করি।
বাংলাদেশ দল সব দিক থেকে ভারসাম্যপূর্ণ জানিয়ে শান্ত জানান, যেকোনো দল হারানোর সামর্থ্য আছে আমাদের। আমরা এখন বেশ ভারসাম্যপূর্ণ, শক্তিশালী পেস আক্রমণ এবং ভালো মানের স্পিনার আছে। আমাদের দিনে আমরা যেকোনো দলকে হারাতে পারি।
টুর্নামেন্টটি চ্যালেঞ্জিং হবে জানিয়ে তিনি জানান, তার ধারণা পাকিস্তানের উইকেটে ৩’শর বেশি রান হবে। তবে দুবাইয়ে ২৬০-২৮০ রানের কাছাকাছি স্কোর হতে পারে। শান্ত বলেন, আমরা পরিকল্পনা করবো এবং সেভাবেই লক্ষ্য নির্ধারণ করবো। আমার মনে হয়, যেকোনো উইকেটে সাফল্য অর্জনের জন্য খেলোয়াড় আমাদের আছে। শুধু আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।
২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে নিউজিল্যান্ড এবং পাকিস্তানে বিপক্ষে খেলবে টাইগাররা।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















