বাড়লো বিদ্যুতের দাম
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪০ ২৯ ফেব্রুয়ারি ২০২৪
গ্যাসের দাম বাড়ানোর দুই দিনের মাথায় বিদ্যুতের দর বাড়িয়েছে সরকার। ১ ফেব্রুয়ারি থেকেই নতুন মূল্য কার্যকর হবে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
তিনি বলেন, পাইকারিতে বিদ্যুতের দাম বেড়েছে ৫ দশমিক ০৭৪ শতাংশ। এতে প্রতি ইউনিটের গড় দর স্থির হয়েছে ৭ টাকা ০৪ পয়সায়। আগে যা ছিল ৬ টাকা ৭০ পয়সা। পাশাপাশি খুচরা পর্যায়ে মূল্য বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। তাতে ইউনিটপ্রতি বিদ্যুতের গড় দাম নিষ্পত্তি হয়েছে ৮ টাকা ৯৫ পয়সা। আগে তা ছিল ৮ টাকা ২৫ পয়সা।
এর আগে নসরুল হামিদ জানিয়েছিলেন, ১ মার্চ থেকে বিদ্যুতের দাম বাড়বে। তবে আগেই তা বাড়ানো হলো। এর প্রভাব কতাটা পড়বে জানতে চাইলে তিনি বলেন, যেকোনো সমন্বয়ের প্রভাব পড়বে। তবে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দর ৩৪ থেকে ৭০ পয়সা বাড়ছে। সেটা খুবে বেশি নয়।
প্রতিমন্ত্রী বলেন, যারা কম বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ৫ শতাংশ। আর যারা বেশি করেন, তাদের জন্য ৮ থেকে সাড়ে ৮ শতাংশ পর্যন্ত বাড়ছে। ২/১ দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে। উৎপাদন খরচের চেয়ে কম দরে বিদ্যুৎ বিক্রি করা হয়। ঘাটতি মেটাতে মূল্য সমন্বয় করা হচ্ছে। আগামী তিন বছর ধাপে ধাপে যা হবে।
নসরুল হামিদ বলেন, গত অর্থবছরে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। এখন উৎপাদন খরচ প্রায় ১২ টাকা। আর গ্রাহক দিচ্ছে ৮ টাকা ইউনিট। ঘাটতি অনেক, তাই দাম সমন্বয় করা হচ্ছে। তবে তা খুবই কম পরিমাণে।
তিনি বলেন, কয়লা বিদ্যুৎকেন্দ্র করার সময় মার্কিন ডলারের দাম ৭০ থেকে ৮০ টাকা ধরে হিসাব করা হয়েছিল। এখন সেটার মান ৪০ টাকা বেড়ে গেছে। তাই বিদ্যুৎ উৎপাদন খরচ অনেক বেড়েছে। জ্বালানি খরচের ওপর ভিত্তি করে সারা বিশ্বেই দাম সমন্বয় করা হয়।
গত মঙ্গলবার বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দর প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বাড়ায় সরকার। একইসঙ্গে কল-কারখানায় ব্যবহার করা ক্যাপটিভ বিদ্যুতের ঘনমিটারপ্রতি গ্যাসের মূল্য ৭৫ পয়সা বাড়ানো হয়।
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু








