বিএনপি নির্বাচনে যাওয়ার সাহস পাচ্ছে না: হাছান মাহমুদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৩৭ ২৫ জানুয়ারি ২০১৯
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নির্বাচনে যাওয়ার সাহস পাচ্ছে না।শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রচার কমিটির সভা শেষে তিনি এ মন্তব্য করেন ।
উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, কে নির্বাচনে অংশ নিবে, কে নিবে না, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ২০১৪ সালের নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা তাদের আত্মহননের মতো সিদ্ধান্ত ছিল। আগামী উপজেলা নির্বাচনেও যদি তারা অংশগ্রহণ না করে, সেটি ২০১৪ সালের মতো আত্মহননের মতো সিদ্ধান্ত হবে।
তিনি বলেন, নির্বাচন কারও জন্য থেমে থাকবে না। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই, কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে দেশে সরকার গঠিত হয়েছিল। সুতরাং উপজেলা নির্বাচনেও যদি তারা না যায়, নির্বাচন থেমে থাকবে না।
হাছান মাহমুদ বলেন,বিএনপি দলগতভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও বিএনপির অনেক নেতা নির্বাচনে অংশ নিবে। ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির যে ধস নামানো পরাজয় হয়েছে, এরপর তারা আসলে নির্বাচনে যাওয়ার সাহস পাচ্ছে না।
আগামী ২২ ফেব্রুয়ারি জাতির জনকের 'বঙ্গবন্ধু' উপাধি প্রাপ্তির ৫০ বছর উদযাপন করা হবে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'বঙ্গবন্ধু' খেতাব প্রাপ্তির ৫০তম বর্ষ ২২ ফেব্রুয়ারি। আমরা সেই উপলক্ষে ২৪ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী বঙ্গবন্ধুর চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করব। এছাড়া ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির পক্ষ থেকে দেশে বিদেশের বরেণ্য লেখকদের বক্তব্য সম্বলিত একটি প্রকাশনা বের করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া প্রচার কমিটিকে আবারও পুনর্গঠিত করে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, সাবেক ছাত্রনেতা সুজাতুর রহমান, সাবেক ছাত্রনেতা মাসুদুর রহমান এবং সালাউদ্দিন রিপনকে প্রচার উপ কমিটির সদস্য করা হয়েছে বলে জানান হাছান মাহমুদ।
সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শেখ তন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- The Epic Voyage That Started the World Cup
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- Trionda: A Football That Brings Three Countries Together
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি

