বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, সেমিতে ক্রোয়েশিয়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪৮ ১০ ডিসেম্বর ২০২২
বিশ্বকাপে আরেক অঘটন। ছিটকে গেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে ক্রোয়েশিয়া। কোয়ার্টার ফাইনালের টাইব্রেকারে ব্রাজিল হারল ৪-২ গোলে। ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। শুরু থেকেই ব্রাজিলকে চেপে ধরে ক্রোয়েশিয়া। ১৩ মিনিটের মাথায় আক্রমণে যায় তারা।
ডান দিক থেকে ক্রস করেন মদ্রিচ। কিন্তু ক্রসে পা ঠেকাতে পারলেন না পেরিসিচ। এরপর পাল্টা আক্রমণে যায় তিতের দল। পর পর দু'টি আক্রমণ করে তারা। প্রথমে ভিনিসিয়াস, তার পর নেইমার। কিন্তু ক্রোয়েশিয়ার রক্ষণ তা আটকে দেয় সেলেকাওদের। প্রথমার্ধে আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব্যর্থ হয় দু'দল। ফলে প্রথমার্ধে থাকে ম্যাচের ফলাফল গোলশূন্য।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ব্রাজিল। একের পর আক্রমণ চালায় তারা। ম্যাচের ৫৭ মিনিটে রাফিনহাকে তুলে অ্যান্টোনিকে নামান তিতে। নেমেই ডান দিকে পাস বাড়িয়েছিলেন অ্যান্টোনি। অল্পের জন্য গোল হলো না। এরপর ফের আক্রমণে যায় সেলেকাওরা। পাকুয়েতার শট বাঁচিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ।
গোলরক্ষকের মাথার উপর দিয়ে শট মারেন পাকুয়েতা। কিন্তু গোল হয় না। দ্বিতীয়ার্ধে চেপে ধরে ব্রাজিল। ৭৬ মিনিটে নেইমারের শট বাঁচিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক। ম্যাচের ৮০ মিনিটে ফের গোলের সুযোগ তৈরি করে সেলেকাওরা।
অ্যান্টোনির ক্রস পেয়েছিলেন রদ্রিগো। তার থেকে পাস পেয়েছিলেন পাকুয়েতা। কিন্তু তা আবার আটকে দেন লিভাকোভিচ। এরপর আক্রমণে গেলেও নির্ধারিত সময়ে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় দু'দল। এতে ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে।
এসময়ে শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় ব্রাজিল। ফলে ম্যাচের ১০৫ মিনিটে গোল পেয়ে যায় তিতের দল। অসাধারণ গোল করলেন নেইমার। মাঝমাঠ থেকে খেলা শুরু করেছিলেন তিনি। প্রথমে পাস খেলেন পেদ্রোর সঙ্গে। সেখান থেকে বল পেয়ে দেন পাকুয়েতাকে। তার থেকে পাস পেয়ে গোলরক্ষক লিভাকোভিচকে এক টোকায় কাটিয়ে বল জালে জড়ালেন নেইমার।
এরপর আরও চেপে ধরে সেলেকাওরা। একের পর এক আক্রমণে যায় নেইমাররা। পাল্টা আক্রমণে ঝাঁপায় ক্রোয়েশিয়া। ফলে ১১৭ মিনিটে গোলে সমতা ফেরায় তারা। পেরিসিচের পাসে বাঁ পায়ের শটে গোল করেন ব্রুনো পেটকোভিচ। শেষ পর্যন্ত এক্সট্রা টাইমে ম্যাচের ফলাফল থাকে ১-১। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষমেশ টাইব্রেকারে ৪-২ গোলে ক্রোয়েশিয়ার কাছে হারে তিতের দল।
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- FIFA World Cup Glory: A Century of Champions
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- Trionda: A Football That Brings Three Countries Together
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- The Epic Voyage That Started the World Cup
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
















