বিশ্বকাপ স্কোয়াড ঘোষণাতেই উগান্ডার চমক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪১ ৭ মে ২০২৪
প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলতে যাচ্ছে আফ্রিকার দেশ উগান্ডা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে শক্তিশালী জিম্বাবুয়েকে পেছনে ফেলে বৈশ্বিক টুর্নামেন্টটির টিকিট নিশ্চিত করেছিল তারা। এবার আসন্ন বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আইসিসির সহযোগী সদস্য এই দেশটি।
ব্রায়ান মাসাবার নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফ্রিকান দেশটি। স্কোয়াডে চমক ৪৩ বছর বয়সী স্পিন অলরাউন্ডার ফ্রাঙ্ক এনসুবুগার অন্তর্ভুক্তি। সব ঠিকঠাক থাকলে আসন্ন বিশ্বকাপে তিনিই হতে যাচ্ছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা সবচেয়ে বেশি বয়স্ক খেলোয়াড়।
এতদিন পর্যন্ত ওমানের মোহাম্মদ নাদিম ও নাসিম খুশিই ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়। তারা ৪১ বছর বয়সে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে যেন ‘সারপ্রাইজ প্যাকেজ’ ছিল আফ্রিকার দেশ উগান্ডা। আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছিল নামিবিয়া। তাদের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে যোগ দেয় উগান্ডা। বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচের পাঁচটিতেই জিতেছে উগান্ডা। তাদের চমক জাগানিয়া পারফরম্যান্সে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয় জিম্বাবুয়ের।
বিশ্বকাপে গ্রুপ 'সি'তে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওয়েস্ট ইন্ডিজ। গায়ানায় ৪ জুন প্রথম ম্যাচে তারা আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডার স্কোয়াড:
ব্রায়ান মাসাবা (অধিনায়ক), রিয়াজাত আলি শাহ (সহঅধিনায়ক), কেনেথ ওয়াইসওয়া, দিনেশ নাকরানি, ফ্রাঙ্ক এনসুবুগা, রোনাক প্যাটেল, রোগার মুকাসা, কসমাস কিওয়াতা, বিলাল হাসুন, ফ্রেড আচেলাম, রবিনসন ওবুয়া, সিমন সেসাজি, হেনরি সেসেন্দো, আল্পেশ রামজানি ও জুমা মিয়াজি।
রিজার্ভ: রোনাল্ড লুটায়া ইনোসেন্ট এমওয়েবাজে।
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ওয়েসলির জায়গায় ব্রাজিল বিশ্বকাপ দলে এডারসন
- সালমানের ভাইরাল পোস্ট প্রসঙ্গে মুখ খুললেন বরুণ
- কত দিন পর পর জিন্স কাচা উচিত? জেনে নিন ভালো রাখার নিয়ম
- বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- A New Chapter for the FIFA World Cup
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- বাজেট উপস্থাপন ১১ জুন
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
















