বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি পরিবর্তনের আভাস
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:০০ ৩০ জুলাই ২০২৩
‘নবরাত্রি’ উৎসবকে সামনে রেখে বিশ্বকাপে বদল হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি। এমন খবর বেশ আগে থেকেই গণমাধ্যমের সামনে এনেছে। নতুন খবর, ভারতের ম্যাচ বদলের সুবাদে এবার পরিবর্তন আসতে পারে বাংলাদেশের খেলার সূচিতেও। বিশ্বকাপে বাংলাদেশের অন্তত একটি ম্যাচ পিছিয়ে দেয়া হতে পারে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, একইদিনে ‘নবরাত্রি’ উৎসব এবং ভারত-পাকিস্তান ম্যাচ কেন্দ্র করে নিরাপত্তা বিঘ্নিত হবার শঙ্কা জানিয়েছে গুজরাটের নিরাপত্তা বাহিনী। বিষয়টিকে আমলে নিয়ে ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি। সেক্ষেত্রে বাংলাদেশের ১৪ তারিখের ম্যাচ পিছিয়ে যেতে পারে।
এবারের বিশ্বকাপে একদিনে সর্বোচ্চ দুটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং আইসিসি। এছাড়া ভারতের ম্যাচের দিনে দ্বিতীয় কোন ম্যাচ রাখা হয়নি। সেক্ষেত্রে ভারতের খেলা ১৪ অক্টোবর এগিয়ে আনা হলে, সেদিনের পূর্বনির্ধারিত ‘বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড’ এবং ‘ইংল্যান্ড বনাম আফগানিস্তান’ ম্যাচ দুটির সূচিও পরিবর্তন করা হবে।
প্রাথমিক সূচি অনুযায়ী, ১৪ অক্টোবর দিবা-রাত্রির ম্যাচে খেলার কথা ছিল ইংল্যান্ড ও আফগানিস্তানের। সেই ম্যাচটি চলে যেতে পারে ১৫ অক্টোবর দিবা-রাত্রির সূচিতে। আর ১৪ অক্টোবর সকালে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচটি। সেটি হতে পারে পরদিন সকালে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সেই সূত্র বলেছে, '১৪ অক্টোবর ইংল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে দিবারাত্রির ম্যাচ হওয়ার কথা ছিল, সেটা রবিবার চলে যেতে পারে। কেননা ভারত-পাকিস্তানের ম্যাচটি শনিবার দিবারাত্রির সময়ে নিয়ে আসা হবে।'
আয়োজকদের প্রত্যাশা ভারতের ম্যাচে সর্বোচ্চ দর্শকের উপস্থিতি। বিষয়টিকে মাথায় নিয়ে ১৪ তারিখ চেন্নাইয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচটিও পিছিয়ে দেয়া হতে পারে। বিশ্বকাপের এমন সূচির পরিবর্তন হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান। ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে হায়দরাবাদে খেলার একদিন পরেই আহমেদাবাদে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের।
বিপরীতে সূচির এমন পরিবর্তনে হলে ভারতের অবশ্য কোনও সমস্যা থাকছে না। ১১ অক্টোবর দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে দলটি। এরপর ১৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে খেলার পর ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে তারা। আর বাংলাদেশেরও খুব একটা সমস্যা হবে না। ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলার পর ১৫ তারিখে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। এরপরের ম্যাচ খেলবে ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















