বিশ্বকাপে ১০ দলের প্রথম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কে কোথায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২৭ ৯ অক্টোবর ২০২৩
বিশ্বকাপকে ঘিরে এখন পর্যন্ত তুমুল উত্তেজনা দেখা না গেলেও এরই মধ্যে অংশগ্রহণকারী ১০ দলের একটি করে ম্যাচ শেষ হয়েছে। যেখানে পাঁচটি দলের জয়ের বিপরিতে হেরেছ পাঁচটি দল। এখন পর্যন্ত অপ্রত্যাশিত কোনো ফলাফল না এলেও পয়েন্ট টেবিল কিছুটা হলেও চমকের আভাস দিয়ে রেখেছে।
টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগ পর্বের প্রথম রাউন্ডের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তলানিতে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এর ঠিক ওপরেই আছে ১৯৯৬ এর বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দুই দলেরই রানরেট ঋণাত্মক দুইয়ের ঘরে।
শিরোপার দৌঁড়ে এগিয়ে যেতে হলে পরের ম্যাচে শুধু জয় না, বড় ব্যবধানের জয় প্রত্যাশা করবে দুই দল। যদিও কাজটা সহজ নয় কারোর জন্য। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতিপক্ষ ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ। আর শ্রীলঙ্কার প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান।
দুইটি ম্যাচই মঙ্গলবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচটি ধর্মশালায় আগামীকাল বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এছাড়া পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচটি একইদিন দুপুর আড়াইটায় হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে।
প্রথম রাউন্ডে জয় পাওয়া পাঁচ দলের মধ্যে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান চতুর্থ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দুই পয়েন্টের পাশাপাশি বাংলাদেশকে নিট রানরেটেও শক্ত ভিত দিয়েছে। টাইগারদের বর্তমান নিট রানরেট ১.৪৩৮। ইংল্যান্ডের বিপক্ষে জয় তাদের অবস্থানকে আরও বেশি শক্ত করবে।
বিশ্বকাপের আয়োজক ভারত বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভারত। অজিদের বিপক্ষে জয় পেলেও নিট রানরেটে (০.৮৮৩) বাংলাদেশ থেকে কিছুটা পিছিয়েই আছে তারা। বাংলাদেশ যদি পরের ম্যাচ জেতে তবে এই রানরেটই হতে পারে ভারতের মাথাব্যাথার কারণ।
প্রথম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে নিউজিল্যান্ড। তাদের নেট রানরেট ২.১৪৯। আর নেদারল্যান্ডসের বিপক্ষে বড় জয়ে এই ব্যবধান আরও খানিকটা বাড়িয়ে নেওয়ার চেষ্টায় আছে কিউইরা। দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের রানরেট ২.০৪০। প্রোটিয়াদের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। তিনে রয়েছে পাকিস্তান। নেদারল্যান্ডের বিপক্ষে জয়ে তাদের নেট রানরেট ১.৬২।

প্রথম পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট টেবিল। ছবি : সংগৃহীত
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















