বিশ্বকাপের মাঝেই গোলরক্ষককে তাড়িয়ে দিলেন কোচ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৩ ২৯ নভেম্বর ২০২২
বিশ্বকাপের মধ্যেই দলের এক নম্বর গোলরক্ষককে তাড়িয়ে দিলেন কোচ। ঘটনাটি ক্যামেরুন দলের। কোচের কৌশল পছন্দ না হওয়ায় তার নির্দেশমতো খেলতে চাননি আন্দ্রে ওনানা। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রথম তাকে নির্বাসিত করেন কোচ রিগোবার্ট সং। পরে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে।
ক্যামেরুন দল সূত্রের খবর, মঙ্গলবার সকালেই দলের হোটেল ছেড়ে বিমানবন্দরে চলে যান ওনানা। দোহা থেকে তিনি প্যারিসের বিমান ধরেছেন। সেখান থেকে ফিরবেন ক্যামেরুনে।
দলের হোটেল ছাড়ার আগে ওনানা টুইটে লিখেছেন, সমস্যা সমাধানের জন্য সবরকম চেষ্টা করেছি। নিজের সব অভিজ্ঞতা উজাড় করে দিতে চেয়েছিলাম। কিন্তু অপর পক্ষের কোনও আন্তরিকতা দেখিনি। আমি সবসময় দল এবং দেশের সাফল্যের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সিদ্ধান্তকে সমর্থন ও সম্মান করি।
ক্যামেরুন ফুটবল ফেডারেশনের কর্তারা বিষয়টি হালকাভাবে নিচ্ছেন না। বিশ্বকাপের মধ্যে কোচের অবাধ্য হয়ে সমস্যা তৈরি করায় ওনানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন তারা। ক্যামেরুন ফুটবল সংস্থার প্রধান তথা সাবেক ফুটবলার স্যামুয়েল ইতো এই ঘটনায় ক্ষুব্ধ।
ম্যাচের মধ্যে ওনানাকে প্রায়ই দেখা যায় গোল থেকে অনেকটা এগিয়ে এসে সতীর্থদের পাস দিতে। তাতে বিপদে পড়তে পারে দল। তাই রিগোবার্ট ওভাবে খেলতে বারণ করেছিলেন। ওনানা শুনতে চাননি। ম্যাচের আগেই সাজঘরে হয় ব্যাপক ঝামেলা। দলের মধ্যেই বিদ্রোহ করে বসেন। কোচের সঙ্গে ঝামেলা লেগে যায় তার।
এরপর ক্ষুব্ধ ক্যামেরুন কোচ গ্রুপের দ্বিতীয় ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে তাকে খেলাননি। সোমবারের ম্যাচে ইন্টার মিলানের গোলরক্ষকের বদলে রিগোবার্ট খেলান দ্বিতীয় গোলরক্ষক ডেভিস এপাসিকে। ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।
বিশ্বকাপের মাঝে এই বিতর্কে ক্যামেরুন ফুটবল সংস্থার সভাপতি ইতো দাঁড়িয়েছেন তার সাবেক সতীর্থ কোচ রিগোবার্টের পক্ষে। তাতে ওনানার সমস্যা আরও বাড়ে। হতাশ ওনানা বলেছেন, আমি সবসময় চেষ্টা করি দলের সাফল্যে সহযোগিতা করতে। মাঠে সতীর্থদের সাহায্য করতে বারণ করলে, সেটা মেনে নেওয়া কঠিন।
উল্লেখ্য, ২৬ বছরের গোলরক্ষক এখনও পর্যন্ত দেশের হয়ে ৩৪টি ম্যাচ খেলেছেন।
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















