বিশ্বকাপের যেসব নিয়ম জানা জরুরি, না হলে বিপাকে পড়তে পারেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৯ ৪ অক্টোবর ২০২৩
এবার ওয়ানডে বিশ্বকাপ হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ভারতে। এ নিয়ে প্রথমবারের মতো এককভাবে ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করছে তারা। আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) আহমেদাবাদের আইকনিক নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং রানার্সআপ নিউজিল্যান্ড। এ দ্বৈরথের মাধ্যমে পর্দা উঠবে ২০২৩ আসরের।
দল: ইন্ডিয়া ডটকম ও বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়, এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ১০ দল। সেগুলো হলো ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এর মধ্যে ৯টি বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির স্থায়ী সদস্য। আর ১টি সহযোগী দল (নেদারল্যান্ডস)।
ফরম্যাট: খেলা হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। অর্থাৎ প্রত্যেক টিম একে অপরের মোকাবিলা করবে। ফলে প্রতিটি দল ৯টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। তাতে লিগ পর্বে ম্যাচ হবে ৪৫টি। সেখান থেকে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ৪ দল সেমিফাইনালে নাম লেখাবে।
সেমিফাইনালে ওঠার সমীকরণ: মোট ৭ ম্যাচ জিতলেই সেমিতে ওঠার পথ সুগম হবে। ৬টিতে জয় পেলেও সেকেন্ড ফাইনালে খেলার সম্ভাবনা থাকবে। কারণ, বৃষ্টিতে কিছু ম্যাচ বাতিল হতে পারে। এক্ষেত্রে নেট রান রেটের ভিত্তিতে সেমিফাইনালিস্ট নির্বাচিত হবে। ফলে কেবল জিতলেই হবে না, রান তাড়ার দিকেও লক্ষ্য রাখতে হবে দলগুলোকে।
নিয়ম: একদিনের বিশ্বকাপের ১৩তম সংস্করণে একাধিক নতুন নিয়ম চালু করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইতোমধ্যে একাধিক গাইডলাইন দিয়েছে তারা। সেগুলো হলো-
১. বাউন্ডারি ৭০ মিটারের ছোট করা যাবে না। পিচে অধিক ঘাস রাখতে হবে। শিশির নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এরই মধ্যে কিউরেটরদের তা জানিয়ে দেয়া হয়েছে।
২. ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ফাইনাল সুপার ওভারে টাই হয়। পরে বেশি চার-ছক্কা মারা দলকে বিজয়ী ঘোষণা করা হয়। এতে ক্রিকেট বিশ্বে তর্ক-বিতর্ক তৈরি হয়। নানা সমালোচনার মুখে সেই নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি।
এবারের ক্রিকেট মহাযজ্ঞে কোনও ম্যাচ টাই হলে মূল্য ইনিংসে বেশি চার-ছক্কা হাঁকানো দলকে জয়ী করা হবে না। এক্ষেত্রে দুই দলকেই একটানা সুপার ওভার খেলে যেতে হবে। শেষমেষ এতে যারা জিতবে, তারাই শেষ হাসি হাসবে।
৩. এ বছর ‘মানকাড’ পদ্ধতিতে ব্যাটারকে আউট করা যাবে। অতীতে আইসিসি মেগা ইভেন্টে এ নিয়ম দেখা যায়নি। তবে এবার প্রথম যার দর্শন মিলতে পারে।
৪. প্রত্যেক ম্যাচ হবে দুই সেশনে। এক সেশনের জন্য ৩ ঘণ্টা ৫০ মিনিট বরাদ্দ থাকবে। মাঝখানে ৪৫ মিনিট বিরতি থাকবে। টসের ঠিক আগমুহূর্তে সেরা একাদশ প্রকাশ করতে পারবেন অধিনায়করা।
৫. একজন বোলার সর্বোচ্চ ১০ ওভার বোলিং করতে পারবেন। তবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভার কমতে পারে। সেক্ষেত্রে ১ ইনিংসে নিজের কোটার মোট ওভারের এক-পঞ্চমাংশ বা ২০ শতাংশের বেশি বোলিং করতে পারবেন না তিনি।
৬. প্রথম পাওয়ার প্লে’তে (১০ ওভার) মাত্র ২ ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে থাকতে পারবেন। দ্বিতীয় পাওয়ার প্লে’তে (১১ থেকে ৪০ ওভার) ৪ ফিল্ডার সেই সুযোগ পাবেন। আর তৃতীয় পাওয়ার প্লে’তে (৪১ থেকে ৫০ ওভার) ৫ ফিল্ডার ওই অনুমতি পাবেন।
৭. লিগ পর্বে কোনও ম্যাচ টাই হলে সেটি সুপার ওভারে গড়াবে না। তবে নকআউট পর্বে সেই ব্যবস্থা রাখা হয়েছে। সেমিফাইনালের কোনও ম্যাচ অথবা ফাইনাল টাই হলে সুপার ওভারে নিষ্পত্তি হবে।
৮. বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি (ডিএলএস) কার্যকর হবে। উভয় দল কমপক্ষে ২০ ওভার করে খেললে এই পদ্ধতিতে বিজয়ী ঘোষণা করা হবে। এর কম হলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেয়া হবে। সেই সঙ্গে ম্যাচটি বাতিল বা পরিত্যক্ত বলে গণ্য হবে।
৯. সেমির জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। ফাইনালেও সেই ব্যবস্থা থাকছে। নির্ধারিত তারিখে খেলা না হলের পরের দিন হবে। এক্ষেত্রে প্রথম দিন যেখান থেকে শেষ হবে, পরের দিন সেখান থেকে শুরু হবে।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
















