বিশ্রামে মাহমুদউল্লাহ, টি-টোয়েন্টির অধিনায়ক সোহান
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৭ ২২ জুলাই ২০২২
অতঃপর সেই গুঞ্জনই সত্যি হল। বিশ্রাম দেয়া হল টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। তার জায়গায় আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজের নেতৃত্ব তুলে দেয়া হলো নুরুল হাসান সোহানের কাঁধে। প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্ব পেলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
শুক্রবার (২২ জুলাই) গুলশানের সিক্স সিজন হোটেলে এক বৈঠক শেষে গণমাধ্যমের সামনে জিম্বাবুয়ে সফরের জন্য অধিনায়ক ও দল ঘোষণা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এন্ড কোং। এ সময় তাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এবং ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।
মূলত সেখানেই রিয়াদকে বিশ্রাম দেয়ার বিষয়টি নিশ্চিত করেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। তবে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার বিষয়ে কোনো কথা বলেননি নির্বাচকরা। গণমাধ্যমকে এই তথ্য দেয়ার আগে পাঁচ তারকা ওই হোটেলে সদ্য সাবেক হওয়া টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আলোচনায় বসেছিলেন নির্বাচকরা। এরপরই এমন সিদ্ধান্ত জানালেন তারা।
জালাল ইউনুস বলেন, ‘আমরা কিছুদিন ধরে আমাদের টি-টোয়েন্টি দল নিয়ে আলোচনা করছিলাম। কারণ, আমরা টেস্ট এবং টি-টোয়েন্টিতে এখনও ধারাবাহিকভাবে ভালো করতে পারছি না। এজন্য জিম্বাবুয়ে সিরিজ নিয়ে অনেক চিন্তা-ভাবনা ছিল ক্রিকেট বোর্ডের।’
তিনি আরও বলেন, ‘কিছুদিন ধরে টি-টোয়েন্টিতে রিয়াদের ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে আলোচনা চলছিল। তাই আজ আমরা তার সঙ্গে আলোচনায় বসেছিলাম। সেখানে আমরা জানিয়েছি, এই সিরিজে নতুন একটা টিম পাঠাতে চাইছি আমরা। কিছু সিনিয়র প্লেয়ারও থাকছে না। নতুন কিছু ক্রিকেটারকে আমরা দেখার জন্য পাঠাচ্ছি।’
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘এই সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য আমরা নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিয়েছি। আমরা এই বিষয়টি মাহমুদউল্লাহকে জানিয়ে দিয়েছি। এ ছাড়া মুশফিকও যাচ্ছে না- এটা তাকেও জানিয়ে দিয়েছি। সাকিবও জানে।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা জিম্বাবুয়ে সিরিজের জন্য আসলে দেখছি। এশিয়া কাপ বা অন্যকিছু এখন ভাবছি না আমরা।’ এদিকে ঘোষিত এই টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেলেন তরুণ বাঁহাতি মারকুটে ব্যাটার পারভেজ হোসাইন ইমন।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড
মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসাইন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসাইন সৈকত, নাজমুল হোসাইন শান্ত, মেহেদি হাসান মিরাজ ও পারভেজ হোসাইন ইমন।
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
















