বেতন ও সুযোগ-সুবিধা বাড়লো নারী ক্রিকেটারদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:২৮ ২৩ ডিসেম্বর ২০২৪
নারী ক্রিকেটারদের বেতন ও সুযোগ-সুবিধা বেড়েছে। একইসঙ্গে পুরুষদের মতো পারফরম্যান্স বোনাস চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি আর্থিক অবস্থা বিবেচনায় বেশ কিছু ক্রিকেটারকে বেতনের আওতায় আনা হয়েছে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১৬তম সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এতে ২০২৪ সালের ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়। সেই সঙ্গে গত বছরের চেয়ে বেতন বৃদ্ধি করা হয়েছে।
গ্রেড ‘এ’ এবং ‘বি’তে ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে। ফলে মাসিক বেতন দাঁড়িয়েছে যথাক্রমে- ১ লাখ ২০ হাজার এবং ১ লাখ টাকা। ‘সি’ এবং ‘ডি’ গ্রেডে ১০ হাজার করে বাড়ানো হয়েছে।
তবে কোনো ক্রিকেটারই ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেডে উন্নীত হননি। ‘সি’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডে পদোন্নতি পেয়েছেন শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন ও মারুফা আক্তার।
‘ডি’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডে এসেছেন রাবেয়া। ‘ডি’ গ্রেড থেকে ‘সি’ গ্রেডে সুযোগ পেয়েছেন সোমা আকতার। এছাড়া অন্যান্য খেলোয়াড়রা আগের গ্রেডেই আছেন।
গ্রেড ‘এ’তে রয়েছেন চারজন। তারা হলেন- অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, রিতু মনি ও নাহিদা আকতার।
একই সময় আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ১ থেকে ৩ নম্বর দলের বিপক্ষে ম্যাচ ও সিরিজ জিততে পারলে ১ লাখ টাকা বোনাস নির্ধারণ করেছে বোর্ড।
৪ থেকে ৬ নম্বর দলের বিপক্ষে ৭৫ হাজার টাকা এবং ৭ থেকে ৯ নম্বর দলের বিপক্ষে ম্যাচ ও সিরিজ জয়ের জন্য ৫০ হাজার টাকা বোনাস দেয়া হবে।
টি-টোয়েন্টি ফরম্যাটে ১ থেকে ৩ নম্বর দলের বিপক্ষে ৫০ হাজার, ৪ থেকে ৬ নম্বর দলের বিপক্ষে ৩৫ হাজার এবং ৭ থেকে ৯ নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য ৩০ হাজার টাকা বোনাস দেয়া হবে।
প্রথম শ্রেণির পুরুষ ক্রিকেটারদের সঙ্গে জাতীয় দলের নারী ক্রিকেটারদের মিল রয়েছে। তাদের একটি বড় পুলে আর্থিক অবস্থায় স্থিতিশীলতা আনতেই এটি চালু করা হয়েছে।
কেন্দ্রীয় চুক্তিবদ্ধ নন- এমন ৩০ ক্রিকেটারকে চলতি বছরের ১ নভেম্বর থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত জাতীয় চুক্তিতে রাখা হয়েছে।
তারা হলেন-সালমা খাতুন, রুমানা আহমেদ, ইশমা তানজিম, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুমাইয়া আকতার, শারমিন সুলতানা, রুবাইয়া হায়দার ঝিলিক, ফারজানা আকতার লিসা, সুরাইয়া আজমিম, পূজা চক্রবর্তী, নিশিতা আকতার নিশি, সম্পা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সাবিকুন নাহার জেসমিন, সানজিদা আকতার মেঘলা, ফাতেমা জাহান সোনিয়া, রিয়া আকতার শিখা, মিষ্টি রানী সাহা, জান্নাতুল ফেরদৌস তিথি, আয়শা আকতার (জুনিয়র), ফুয়ারা বেগম, মোসাম্মত ইভা, সুমাইয়া আকতার সুর্বনা, জান্নাতুল মাওয়া, দিপা খাতুন, আফিয়া আসিমা ইরা, উন্নতি আকতার, তাজ নেহার ও শরিফা খাতুন।
কেন্দ্রীয় চুক্তির তালিকা :
গ্রেড ‘এ’ (১ লাখ ২০ হাজার টাকা) : নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, রিতু মনি ও নাহিদা আক্তার।
গ্রেড ‘বি’ (১ লাখ টাকা) : ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন, মারুফা আকতার ও রাবেয়া।
গ্রেড ‘সি’ (৭০ হাজার টাকা) : সোবহানা মোস্তারি, লতা মন্ডল, জাহানারা আলম ও সোমা আক্তার।
গ্রেড ‘ডি’ (৬০ হাজার টাকা) : দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার ও সাথী রানী।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















