বোরকা ছাড়াই শপিং মলে সৌদি তরুণী,সোশ্যাল মিডিয়ায় ঝড়!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৫ ১৩ সেপ্টেম্বর ২০১৯
পরনে নেই বোরকা, মাথা ঢাকা হয়নি সৌদি আবায়াতেও। চোখে সানগ্লাস, খোলা চুলে উজ্জ্বল লাল পোশাকের তরুণী হেঁটে চলেছেন নির্দ্বিধায়। এমন দৃশ্য দেখা গেল খোদ সৌদি আরবের রিয়াদের একটি শপিং মলে। হাই হিলে শরীরি ভঙ্গিমায় তার চালচলনে নেই কোনো সংকোচ। ধর্মের ‘পর্দা’ সরিয়ে সৌদির মতো মুসলিম রক্ষণশীল দেশে তরুণীর সেই ভাবমূর্তি ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে নেটজগতে। এ ঘটনায় তোলপাড় সোশ্যাল মিডিয়া।
প্রভাবশালী ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল এ নিয়ে বিস্তর খবর ছাপিয়েছে। সৌদি আরবের নানা ওয়েবসাইটেও ওই নারীর ছবি ভাইরাল হয়েছে। তবে সেগুলো তারা নাম বা পরিচয় প্রকাশ করেনি। সামাজিক প্রথানুযায়ী, সৌদি সমাজে একজন নারীকে মাথা থেকে পা পর্যন্ত বোরকা পরে বাইরে যেতে হয়। এমনকি কোনো নারী ভিন্ন ধর্মের হলেও।
এর ভেতরে তরুণী যে কাণ্ড ঘটিয়েছেন, তা নিঃসন্দেহে দুঃসাহসিক বটে! তার এ আচরণ দুইভাবে দেখছেন সোশ্যাল অ্যাক্টিভিস্টরা। তবে বেশিরভাগই এ ঘটনার তীব্র সমালোচনা করছেন। অবশ্য কেউ কেউ বলছেন, ওই তরুণী বিপ্লব ঘটিয়েছেন।
সৌদি নারীদের এ ধরনের পোশাক-আশাকে চলাফেরা এবারই প্রথম নয়। এর আগে পাশ্চাত্য পোশাকে ক্য়াফেটেরিয়ার সামনে পোজ দিয়ে ছবি তুলে টুইটারে পোস্ট করে গ্রেফতার হন এক তরুণী। সেটা অবশ্য ২০১৬ সালে।
পুলিশের দাবি, নৈতিকতার সীমা লঙ্ঘন করায় গ্রেফতার করে সেই তরুণীকে জেলে পাঠানো হয়। গেল বছর সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান ঘোষণা করেন ভিশন-২০৩০। সেই ঘোষণাই ছিল কার্যত যুগান্তকারী। বিভিন্ন ক্ষেত্রে নারীদের নিয়োগের ওপর শতাব্দী প্রাচীন নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি।
এ ঘোষণার পরই বোরকার আড়াল থেকে বেরিয়ে আসতে শুরু করছেন দেশটির নারীরা। তাদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। বেসরকারি শিল্পক্ষেত্রে নারীদের নিয়োগ শুরু হয়। সরকারি টিভি চ্যানেল সৌদি টিভি ওয়ান-এ বোরকা ছাড়াই নিজের মুখ দেখান পেশাদার নিউজ অ্যাঙ্কর উইম আল দাখিল।
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
- এক বাড়িতেই ৩০০ বছরের ইতিহাস
- ধর্ষণে ১১ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- দিনে কত কাপ চা পান করা উচিত
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী









