ব্যাট কেনার টাকা ছিল না, সেই ছেলে চ্যাম্পিয়ন অধিনায়ক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৪৪ ১২ ডিসেম্বর ২০২৪
তার হাত ধরেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের সাফল্যে আনন্দের জোয়ার বইছে।
তামিম যশোর শহরের বারান্দিপাড়া এলাকার মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ হুসাইন ও গৃহিণী সুলতানা পারভীন দম্পতির সন্তান। চার ভাইবোনের মধ্যে সবার ছোট।
যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী তামিমের বাবা যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার শিক্ষক কাজী মোহাম্মদ হোসাইন বলেন, ‘তামিম দেশের জন্য সুনাম বয়ে এনেছে। এটা আমাদের জন্য গর্বের। তামিমের ক্রিকেট সরঞ্জামের টাকার জোগান দেওয়া অনেক কঠিন ছিল। ক্রিকেট খেলার সামগ্রীর অনেক দাম। সব সময় ছেলেকে কিনে দিতে পারিনি।’
তিনি বলেন, ‘একটা ব্যাটের জন্য তামিম একবার বায়না করেছিল। তখন তাকে নিয়ে খেলাঘরে গেলাম। একটি ব্যাট ছেলে পছন্দ করল। ওই ব্যাটের দাম আট হাজার টাকা। তখন ওই টাকা আমার কাছে ছিল না। ছেলের চোখে পানি দেখে বাকিতে ব্যাট কিনে দিয়েছিলাম।’ তিনি বলেন, ‘ছেলের ক্রিকেটার হওয়ার নেশায় প্রথমে কিছুটা হতাশ হই। পরে তার সাফল্য আর একাগ্রতা দেখে তার পেছনে টাকা খরচ করতে শুরু করি। তার কষ্ট আর দেশবাসীর দোয়ায় সে ভালো অবস্থানে গেছে।’
পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তামিম। চার ইনিংসে ১১২ গড় ও ৮৪.৮৫ স্ট্রাইক রেটে ২২৪ রান করেন তিনি। একটি সেঞ্চুরি, দুটি হাফ সেঞ্চুরি। তার ভাই আবু হুরাইরা বলেন, ‘তামিমের আদর্শ সাকিব আল হাসান। বাবার পছন্দের ক্রিকেটার তামিম ইকবাল। এজন্য ছেলের নাম রাখেন তামিম।’
তিনি বলেন, ‘তামিম যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। ঢাকার বিকেএসপিতে ভর্তির সুযোগ পেয়েও যেতে পারেনি। রাতে ঘুমানোর সময়ও কোলবালিশের পরিবর্তে ব্যাট জড়িয়ে ধরে থাকত।’ তার মা সুলতানা পারভীন চেয়েছিলেন ছেলে চিকিৎসক হয়ে গরিব-দুঃখী মানুষের সেবা করবে। তবে এখন ছেলের সাফল্যে গর্বিত।
তিনি বলেন, ‘তার খেলার সরঞ্জাম কিনে দিতে পারতাম না। তার আগ্রহ দেখে ধার করে কিনে দিয়েছি। রান্নায় দেরি হলে দুপুরে না খেয়ে প্র্যাকটিসে যেত। তার ভাইকে দিয়ে মাঠে খাবার পাঠাতাম।’
তিনি আরো বলেন, ‘আগে ক্রিকেট বুঝতাম না। ছেলের জন্য ক্রিকেট দেখে এখন কিছুটা বুঝি। আমার তামিম এখন বাংলাদেশের গর্ব; ছেলের সাফল্যে আমি গর্বিত। স্বপ্ন দেখি, ছেলে জাতীয় দলে সুযোগ পাবে। বাংলাদেশের নেতৃত্ব দিয়ে সুনাম বয়ে আনবে।’
যশোর ক্রিকেট কোচিং সেন্টারের পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যশোরের প্রশিক্ষক আজিজুম হক আজিম বলেন, ‘আমার ক্রিকেট কোচিং সেন্টারে ক্রিকেটে তামিমের হাতেখড়ি। সে খুব ভালো খেলোয়াড়। তার সবচেয়ে ভালো গুণ হলো, সে কথা শোনে। খেলার প্রতি মনোযোগী। সে একদিন বড় ক্রিকেটার হবে।’
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















