ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের বাধা শক্তশালী দ. কোরিয়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:২৩ ৫ ডিসেম্বর ২০২২
কাতারের রাজধানী দোহার স্টেডিয়াম ৯৭৪-এ আজ সোমবার কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে মুখোমুখি হবে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। চোট থেকে ফিরে নেইমার আজ মাঠে নামতে পারেন। তবে নির্ভর করছে ফিজিও রিপোর্টের ওপর।
বিশ্বকাপে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল নকআউট পর্ব নিশ্চিত করেছে। প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতেছিল। সে ম্যাচে নেইমারের গোড়ালিতে চোট লাগে । সুইজারল্যান্ডের বিরুদ্ধে নেইমারকে ছাড়াই ১-০ গোলে জেতে ব্রাজিল। তবে শেষ ম্যাচে শনিবার ক্যামেরুনের বিরুদ্ধে ১-০ গোলে হেরে যায় ব্রাজিল। নিয়মরক্ষার ম্যাচে একাদশে মূল খেলোয়াড়দের সেদিন অনেকেই মাঠে নামানো হয়নি ।
‘এইচ’ গ্রুপ থেকে দ্বিতীয় হয় নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ কোরিয়া। এবারের বিশ্বকাপে এশিয়ার দুটি দল ভালো করছে। জাপান এবং দক্ষিণ কোরিয়া জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। দক্ষিণ কোরিয়া এক রকম চমক বিশ্ববাসীর জন্য। গ্রুপপর্বে তারা উরুগুয়ের সাথে গোলশূন্য ড্র করেছে ও পর্তুগালকে ২-১ গোলে হারিয়েছে। ১২ বছর পর নক আউট পর্বে খেলছে দক্ষিণ কোরিয়া।
বিশ্বকাপের মঞ্চে কখনোই মুখোমুখি হয়নি ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। এবার তারা লড়বে নক আউট পর্বে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুই দলের একে অপরের সাথে দেখা হয়েছে সাতবার। এর মধ্যে ব্রাজিল জয় পেয়েছে ছয় ম্যাচে। বিপরীতে এশিয়ান দলটির একমাত্র জয় ২৩ বছর আগে, ১৯৯৯ সালে। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল চলতি বছরের জুনে। সেই প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছিল সেলেসাওরা। সব মিলিয়ে সাত ম্যাচে দক্ষিণ কোরিয়ার পাঁচ গোলের বিপরীতে ব্রাজিল দিয়েছে ১৬ গোল।
সর্বশেষ ২০ বছর আগে ২০০২ বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরেছিল ব্রাজিল। সেইবার বিশ্বকাপের আয়োজক দেশ ছিল জাপান-দক্ষিণ কোরিয়া। ২০০২ বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপের আসরে এখন পর্যন্ত এশিয়ার কোনো দলের এটাই সর্বোচ্চ সাফল্য।
এবারের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার ও দলের সবচেয়ে ভরসাযোগ্য নাম হিউং মিন সন। ব্রাজিলের স্বপ্ন নষ্ট করে নিজেদের বিশ্বকাপ মিশন অব্যাহত রাখতে প্রস্তুত দক্ষিণ কোরিয়া। অবশ্য অভিজ্ঞতায় এগিয়ে থাকা ব্রাজিলই এই ম্যাচের ফেভারিট।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















