ভারতকে হারিয়ে স্বর্ণ জিতল অস্ট্রেলিয়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩৯ ৮ আগস্ট ২০২২
কমনওয়েলথ গেমসে উত্তেজনাপূর্ণ ফাইনালে ভারতকে হারিয়ে স্বর্ণ পদক জিতেছে অস্ট্রেলিয়ার নারী দল। মেয়েদের ওয়ানডে আর টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অপ্রতিরোধ্য দলটি এখানেও শ্রেষ্টত্ব ধরে রাখলো।
রোববার বার্মিংহামে ফাইনাল ম্যাচটির শেষ ওভারে ভারতকে ৯ রানে হারিয়ে স্বর্ণ জেতে অস্ট্রেলিয়া। এবারের আসর দিয়ে ২৪ বছর পর কমনওয়েলথ গেমসে ফিরেছে ক্রিকেট। ১৯৯৮ সালে কুয়ালালামপুর গেমসে ছিল ছেলেদের ক্রিকেট। সেবার স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়াকে হারিয়ে স্বর্ণ জিতেছিল শন পোলকের দক্ষিণ আফ্রিকা।
এবার ছিল শুধু মেয়েদের ক্রিকেট। টি-টোয়েন্টি সংস্করণের গেমসে অংশ নেওয়ার সুযোগ পায় ৮টি দল। এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে রোববার ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া ২০ ওভারে তোলে ১৬১ রান। ওপেনার বেথ মুনি ৪১ বলে করেন ৬১ রান। দ্বিতীয় উইকেটে অধিনায়ক মেগ ল্যানিংয়ের সঙ্গে তিনি গড়েন ৪৭ বলে ৭৪ রানের জুটি।
ল্যানিং আউট হন ২৬ বলে ৩৬ রান করে। পাঁচে নেমে অ্যাশলি গার্ডনার করেন ১৫ বলে ২৫। শেষ দিকে র্যাচেল হেইন্সের ব্যাট থেকে আসে ১০ বলে অপরাজিত ১৮ রান। ভারতের পেসার রেনুকা সিং ২৫ রানে নেন ২ উইকেট। অফ স্পিনার স্নেহ রানা ৩৮ রান খরচে নেন ২ উইকেট।
১৬২ রানের লক্ষ্যে নেমে দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানাকে তিন ওভারের মধ্যেই হারায় ভারত। তবে জেমিমা রদ্রিগেজ ও অধিনায়ক হারমানপ্রিত কৌর জুটি লড়াইয়ে রাখেন দলকে। ৭১ বলে ৯৬ রানের জুটি গড়েন তারা দুজন।
শেষ ৬ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৫০, উইকেট রয়েছে ৮টি। এরপরই পথ হারায় তারা। ৩৩ বলে ৩৩ রান করা জেমিমাকে বোল্ড করে জুটি ভাঙেন মেগান শুট। ৪৩ বলে ৬৫ রান করা হারমানপ্রিতকে থামান গার্ডনার। পরপর দুই বলে উইকেটের দেখা পান তিনি। শেষ সময়ে দ্রুত রান তোলার চেষ্টায় একের পর এক উইকেট হারাতে থাকে ভারত।
শেষ ৩৪ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ভারত থেমে যায় ১৫২ রানে। অস্ট্রেলিয়ার অফ স্পিনার গার্ডনার ১৬ রানে নেন ৩ উইকেট, শুট ২৭ রানে নেন ২টি। স্বাগতিক ইংলিশ মেয়েদের আশা গুঁড়িয়ে ৮ উইকেটের জয়ে ব্রোঞ্জ জিতে নেয় নিউ জিল্যান্ড।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















