ভোট দিন, উন্নয়ন দেব: শেখ হাসিনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৬ ২৩ ডিসেম্বর ২০১৮
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরো উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়ার জন্য তার দলকে পুনর্নির্বাচিত করতে তরুণ, বয়োবৃদ্ধ, মা-বোনসহ সবার কাছে ভোট প্রত্যাশা করেছেন।
তিনি বলেন, তারুণ্যের কাছে ভোট চাই। আমাদের যারা মা-বোনেরা আছেন, তাদের কাছে ভোট চাই। আমাদের যারা বয়োবৃদ্ধ আছেন। সবার কাছেই ভোট চাই।
আপনারা ভোট দিন। আমরা উন্নয়ন দেব। আরো দেব সমৃদ্ধি, সুন্দর-উন্নত জীবন। যোগ করেন প্রধানমন্ত্রী।
তিনি রোববার বিকালে পীরগঞ্জ হাইস্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় একথা বলেন।
শেখ হাসিনা আসছে ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি বিশ্বাস করি নৌকার পালে হাওয়া লেগেছে।নৌকার বিজয় হবে।
তিনি ধানের শীষ সমর্থকদের উদ্দেশ্যে বলেন, বিএনপি-জামায়াত জোটের মধ্যে যারা জামায়াত ’৭১ সালে তারা ছিল যুদ্ধাপরাধী। তারা এদেশে গণহত্যা চালিয়েছে। মা-বোনের ইজ্জত লুটেছে। তারা এদেশের মানুষকে খুন করেছে। আগুন দিয়ে পুড়িয়েছে। বিএনপি এই মিঠা পুকুর থেকে শুরু করে একেবারে সাদুল্লাহপুর গোবিন্দ গঞ্জ, পলাশবাড়ি পুরো এলাকায় আগুন দিয়ে বাস পুড়িয়েছে। ট্রাকে আগুন দিয়েছে।রাস্তা-ঘাট কেটেছে, গাছ কেটেছে।
শেখ হাসিনা বলেন, আপনারা একবার চিন্তা করেন। সিএনজি, লঞ্চ, বাস, প্রাইভেট কারে পেট্রল ঢেলে মানুষকে আগুন দিয়ে যারা পোড়ায় তারা মানুষ নয়, দানব। ওদের কোনো স্থান এই বাংলার মাটিতে হবে না। কাজেই ওই ধানের শীষওয়ালাদের গায়ে মানুষ পোড়া গন্ধ।তাদের থেকে সাবধান থাকবেন।
প্রধানমন্ত্রী পীরগঞ্জে এসেই প্রথমে তার স্বামী এবং দেশের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন।
এর আগে দুপুরে তিনি তারাগঞ্জে তারাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পীরগঞ্জ থেকে নৌকার প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও পীরগঞ্জের সমাবেশে বক্তৃতা করেন। শেখ হাসিনা রংপুরে তার দল এবং মহাজোটের প্রার্থীদের সভায় সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এছাড়া আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম ও আহমেদ হোসেন, পীরগঞ্জ উপজেলার চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল ও বিশিষ্ট অভিনেতা ফেরদৌস, পুর্ণিমা ও তারিনও সমাবেশে বক্তৃতা করেন। পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রাঙ্গা সমাবেশে সভাপতিত্ব করেন।
এক সময়কার অবহেলিত এবং মঙ্গাপীড়িত রংপুরের উন্নয়ন আওয়ামী লীগ সরকারে আসার পরই হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি আশাবাদ ব্যক্ত করেন, আগামীতে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারলে দেশের উন্নয়ন প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নের পাশাপাশি চলমান উন্নয়নের ধারাকে আরো অনেক দূর নিয়ে যেতে সক্ষম হবেন।
প্রধানমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরীকে তার নিজের কন্যা আখ্যায়িত করে বলেন, আপনারা তাকে নির্বাচিত করতে পারলে এবং আমরা ক্ষমতায় আসতে পারলে তাকে আবার জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত করতে পারব। কাজেই আমি দোয়া করি, তাকে আপনারা নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
তিনি এসময় উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডলের আওয়ামী লীগে যোগদানকে স্বাগত জানিয়ে পীরগঞ্জের উন্নয়নে একটি মাস্টার প্লান প্রণয়নের জন্য তাকে বলেছেন বলেও জানান।
পীরগঞ্জের উন্নয়নের তার সরকারের পদক্ষেপসমূহ তুলে ধরে তিনি বলেন, আমি ব্রীজ করে দিয়েছি। রাস্তা করে দিয়েছি, আজকে আমার করা ব্রীজ দিয়ে আমি চলে যাব দিনাজপুরে। এত সহজে আগে দিনাজপুরে পৌঁছানো যেত না।
তিনি পীরগঞ্জে শতভাগ বিদ্যুতায়নের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, আজকে সারা পীরগঞ্জে শতভাগ বিদ্যুৎ দিয়ে দিয়েছি। প্রত্যেক ঘরে আজকে বিদ্যুতের আলো জ্বলছে। এজন্য প্রত্যেকটি ছেলে-মেয়ের আজকে কাজ করার সুযোগ হয়েছে।
এ সময় ২০২১ সাল নাগাদ দেশকে শতভাগ বিদ্যুতায়নে তার সরকারের পরিকল্পনার কথাও উল্লেখ করেন। তিনি রংপুরে রেল যোগাযোগ স্থাপন, বঙ্গবন্ধু ও তিস্তা নেতু নির্মাণ এবং ঢাকা-রংপুর ৪ লেনের হাইওয়ে নির্মাণে তার সরকারের উদ্যোগ তুলে ধরে বলেন, আপনারা শুধু একটা জিনিসই চিন্তা করবেন ১০ বছর আগেও এই এলাকা কোথায় ছিল আর আজকে কোথায় এসেছে।
শেখ হাসিনা বলেন, আমরা ডিজিটাল সেন্টার করে দিয়েছি। ছেলে-মেয়েরা সেখানে বসে কাজ করে অর্থ উপার্জন করতে পারে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপন করে বাংলাদেশ মহাকাশ জয় করেছে।
এই স্যাটলাইট নির্মাণে তার ছেলে এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়’র বিরাট অবদান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের লক্ষ্য এই দেশে আর কোনো মানুষ দরিদ্র থাকবে না। গৃহহারা থাকবে না। রোগে ভুগে কষ্ট পাবে না।
তিনি এসময় গৃহহীনদের ঘর-বাড়ি নির্মাণ করে দেয়ায় তার সরকারের আশ্রয়ণ প্রকল্পের, রংপুর মেডিকেল কলেজের উন্নয়ন,বার্ন ইউনিট প্রতিষ্ঠাসহ চিকিৎসা সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য তার সরকারের কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার কথাও তুলে ধরেন।
শেখ হাসিনা আগামীর নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে বলেন, শুধু আপনাদের কাছে এটাই চাই এই নির্বাচনে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দেবেন। আপনাদের এই পীরগঞ্জেও আমাকেই ভোট দেবেন, শুধু ব্যালটে নামটা শিরীন শারমিন চৌধুরীর থাকবে।
শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সণের কথা উল্লেখ করে বলেন, আজকে তাদের নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়ে জেলে। আর তার ছেলে তারেক টাকা পাচার করেছে। ১০ ট্রাক অস্ত্র মামলায় সাজাপাপ্ত। ২১ আগস্ট আওয়ামী রীগের সমাবেশে গ্রেনেড হামলা করে আইভি রহমানসহ ২জনকে হত্যার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এরা দেশের কি উন্নয়ন করবে। এরা দেশের কি কল্যাণ করবে। কাজেই এদের থেকে দেশবাসীকে সাবধান হতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ এদেশে স্বাধীনতা এনে দিয়েছে। জাতির পিতার হাতে গড়া সংগঠন তাই আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের উন্নতি হয়। তা গত ১০ বছরে আপনারা দেখেছেন।
প্রধানমন্ত্রী যুব সমাজের জন্য কর্মসংস্থানের উদ্যোগ তুলে ধরে বলেন, কর্মসংস্থান ব্যাংক থেকে মাত্র ২ শতাংশ সার্ভিস চার্জে বিনা জামানতে ২ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হচ্ছে। এই ঋণ নিয়ে যুব সমাজ স্বাবলম্বী হতে পারবে। কারো কাছে চাইতে হবে না। নিজেরাই চাকরি দিতে পারবে।
দেশব্যাপী ডিজিটাল সেন্টার, ইউনিয়ন তথ্যকেন্দ্র থাকার ফলে এবং প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ায় ঘরে বসেই আজকে যুব সমাজের আয়ের পথ খুলে গেছে। বলেন তিনি। আমরা তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব। যোগ করেন শেখ হাসিনা।
তিনি দেশের মানুষের অব্যাহত কল্যাণ সাধণে সবার দোয়া কামণা করে বলেন, বাংলাদেশ হবে দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত, সোনার বাংলাদেশ। যে বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমান চেয়েছিলেন। সেই বাংলাদেশ আমরা গড়ে তুলব।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ২০২০ সালে আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালন করব। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। ২০৭১ সালে স্বাধীনতার শতবার্ষিকী আমরা উদযাপন করব। ২১০০ ডেল্টা প্লান করে দিয়েছি। দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
শেখ হাসিনা বলেন, আজকে মা-বোনের এখানে আছেন। আমরা নারীর ক্ষমতায়নে যেভাবে সুযোগ করে দিয়েছি অতীতে কোনো সরকার করেনি। কাজেই সবার কাছে ভোট চাই।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ




