মাত্র ৪টি খাবারে দূর হবে মাইগ্রেন সমস্যা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:২৬ ২১ মার্চ ২০২২
আজকাল কমবেশি সবাই-ই মাইগ্রেন সমস্যায় ভুগে থাকেন। এটি এমন এক ব্যথা, যার পুরোপুরি উপশমের পথ এখনও জানা নেই। কেবল যাদের এই সমস্যা আছে, তারাই বুঝতে পারবেন এর যন্ত্রণা সম্পর্কে। যখন এই ব্যাথা শুরু হয় তখন আর কোনো কাজই করা সম্ভব হয় না।
মাইগ্রেনের ক্ষেত্রে মাথার দুই পাশে তীব্র যন্ত্রণা হতে থাকে। এই সমস্যাটা পুরুষের তুলনায় নারীদের বেশি হতে দেখা যায়। তবে ঘরোয়া কিছু উপায় মেনে চললে এই ব্যাথা কমিয়ে আনা সম্ভব,পুরোপুরি না পারলেও। আর সেই নিয়মগুলো আপনি নিয়মিত মেনে চললে মাইগ্রেন ব্যাথা অনেকটাই কমে যাবে।
এমন কিছু খাবার আছে যেগুলো নিয়মিত খেলে মাইগ্রেন ব্যাথা থেকে আপনাকে কিছুটা দূরে রাখবে। আজ চলুন জেনে নেয়া যাক সেই খাবারগুলো সম্পর্কে-
মাশরুম
মাশরুম সবজি হিসেবে বেশ জনপ্রিয়। সুস্বাদু এই সবজিতে আছে প্রচুর রিবোফ্লাবিন বা বি২। এই উপাদান আমাদের অন্ত্রের রোগ তো দূর করেই, সেইসঙ্গে কমায় মাথা ব্যথাও। অন্ত্রের সমস্যাও অনেক সময় মাথা ব্যথার কারণ হতে পারে। সেজন্য উচ্চ রিবোফ্লাবিন সমৃদ্ধ খাবার যেমন- মাশরুম, বাদাম ও ডিম শরীরের জন্য ভীষণ প্রয়োজনীয়। এসব খাবার মাথা ব্যথা দূর করতে অত্যন্ত্ কার্যকরী।
সবুজ শাক-সবজি
সবুজ শাক-সবজি এমনিতেই আমাদের শররের জন্য ভীষন দরকারি। কারণ এগুলো নানাভাবে আমাদের শরীরের উপকার করে থাকে। সেইসঙ্গে ঘাটতি মেটায় অনেক ধরনের পুষ্টি উপাদানের। সেসব কারণ তো রয়েছেই, পাশাপাশি মাইগ্রেন কমানোর জন্যও আপনাকে সুবজ শাক-সবজি খেতে হবে নিয়মিত। বিশেষ করে আপনি যদি নিয়মিত পালং শাক, ব্রকোলির মতো নানা সবুজ শাক-সবজি খান তবে ম্যাগনেসিয়াম ও ভিটামিন বি এর ঘাটতি থাকবে না। আর এই দুই উপাদান মাইগ্রেন কমাতে ভীষণ কার্যকরী।
ডার্ক চকোলেট
চকোলেট খেতে কে না পছন্দ করেন! শিশু থেকে বৃদ্ধ- সব বয়সীদের কাছেই এটি খুব প্রিয় একটি খাবার। এই চকোলেট কিন্তু আমাদের শরীরের জন্যও উপকারী। তবে তা হতে হবে ডার্ক চকোলেট। অন্তত সত্তর শতাংশ যেন ডার্ক চকোলেট হয়, সেদিকে খেয়াল রাখবেন। এতে আছে ম্যাগনেসিয়াম। এটি মাইগ্রেন কমাতে বেশ সাহায্য করে। সেইসঙ্গে কমায় মানসিক চাপও।
কলা
কলায় আছে প্রচুর ম্যাগনেসিয়াম। এই উপাদান মাইগ্রেনের সঙ্গে লড়াই করতে আপনাকে সাহায্য করবে। এটি দ্রুত মাথা ব্যথা কমাতে কাজ করে। হাইপোগ্লাইসেমিয়ার কারণে সৃষ্ট মাথা ব্যথা থেকেও সুরক্ষা দেবে কলা। এতে আছে ৭৪ শতাংশ পানি। তাই কলা খেলে শরীর আর্দ্র থাকে। অনেক সময় শরীরে সৃষ্ট পানি শূন্যতার কারণেও মাথা ব্যথা হতে পারে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




