মিথ্যা মামলা থেকে বাঁচতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:২১ ৩১ জুলাই ২০১৯
সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের হামলা থেকে বেঁচে গিয়েও তাদের হাত থেকে জীবন বাঁচাতে স্বপরিবারে পালিয়ে বেড়াতে হচ্ছে। ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে রেহাই পেতে ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপির কাছে আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগী রনি সরকার।
৩১ জুলাই বুধবার সকালে সেগুনবাগিচার ক্রাইম রিপোর্টার্স বহুমূখী সমবায় সমিতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেফতার করে তদন্তপূর্বক কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান তিনি।
লিখিত বক্তব্যে রনি সরকার জানান, ইন্টারনেট ও ডিস ব্যবসা দখল করতে স্থানীয় বি.এন.পির সন্ত্রাসী টিএন্ডটি মনির, রহিম, ভাড়াটিয়া রবিন সর্দার মাদক ব্যবসায়ী ও হত্যাসহ একাধিক মামলার আসামী সবুজের নির্দেশনায় তাকে হত্যার পরিকল্পনা করে। তাকে হত্যার উদ্দেশ্যে গত ১৮ জুলাই প্রকাশ্য দিবালোকে দুপুর ২টা ৫০ মিনিটে সন্ত্রাসীরা তার তেলিপাড়া এলাকার বাড়ীতে হামলা চালায়। এ ঘটনায় তিনি স্থানীয় বাসন থানায় একটি মামলা করেন। এর ২দিন পর মামলার ৮নম্বর আসামীর পিতা কাউন্টার হিসেবে তার নামে একটি মিথ্যা চাঁদাবাজি মামলা করেন। যে মামলায় বর্তমানে তিনি উচ্চ আদালত থেকে জামিনে আছেন।
তিনি জানান, সন্ত্রাসী সবুজ ও তার সহযোগীরা প্রায় ২বছর পূর্বে তার নির্মানাধীন বাড়ীতে দুইটি পিস্তল রেখে পুলিশ ডেকে তাকে গ্রেফতার করিয়ে দেয়। ওই সময় তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে কুপিয়ে হত্যা করে তারা। পরবর্তীতে গাজীপুরের সাবেক এসপি হারুন অর রশীদের নির্দেশনায় পুলিশি তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসে এবং যথারীতি সবুজসহ তিন জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র মামলা দেয়। বিষয়টি তৎকালীন সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু সন্ত্রাসীরা প্রভাবশালীদের মদদে থাকায় তারা এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। তাই সে বেশি বেপরোয়া হয়ে তাকে হত্যা করে তার ইন্টারনেট ও ডিস ব্যবসা দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে।
তিনি জানান, মাদক ব্যবসার কাজে বাধা দেয়ায় স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের মদদে সন্ত্রাসী মাদক ব্যবসায়ীরা একত্রিত হয়ে তাকে হত্যার চেষ্টা চালাচ্ছে। তার মামলার একজন আসামীও এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। বরং তাকে মামলা তুলে আপোষ মীমাংসা জন্য ভয়ভীতি দেখাচ্ছে । বিষয়টি তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপির দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
















