মিরাজ-মুস্তাফিজ বীরত্বে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৫৫ ৫ ডিসেম্বর ২০২২
মেহেদি হাসান মিরাজের ব্যাটে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্বাদ পেল বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারীদের ছুঁড়ে দেয়া ১৮৭ রানের টার্গেটে খেলতে নেমে একপর্যায়ে ১৩৬ রানেই নবম উইকেট হারায় টাইগাররা। এরপর জয়ের জন্য শেষ ৬৩ বলে শেষ উইকেট হাতে নিয়ে ৫১ রান দরকার পড়ে তাদের।
এ অবস্থায় বাংলাদেশের ম্যাচ জয়ের আশা একেবারেই শেষ হয়ে যায়। কিন্তু শেষ উইকেটে মুস্তাফিজুর রহমানকে নিয়ে ৪১ বলে অবিচ্ছিন্ন ৫১ রান তুলে বাংলাদেশকে ১ উইকেটের অবিস্মরণীয় জয়ের স্বাদ পাইয়ে দেন মিরাজ। ৩৯ বলে অপরাজিত ৩৮ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন এ অলরাউন্ডার। ১০ রানে অপরাজিত থাকেন মুস্তাফিজ।
নিজেদের ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার ও ভারতের বিপক্ষে প্রথমবার ১ উইকেটে ম্যাচ জিতলো বাংলাদেশ। পাশাপাশি ২০১৫ সালের পর ওয়ানডেতে ভারতের বিপক্ষে জয়ের দেখা পেল লাল-সবুজ জার্সিধারীরা। সবমিলিয়ে ভারতের বিপক্ষে ষষ্ঠ জয় টাইগারদের।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেন বাংলাদেশের অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া বাংলাদেশের লিটন দাস। ব্যাট হাতে ভালো শুরুর ইঙ্গিত দিয়ে বড় জুটি গড়তে পারেননি ভারতের দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। উইকেটের অবস্থা বুঝে চতুর্থ ওভারেই স্পিনার মিরাজকে আক্রমণে আনেন স্বাগতিক দলনেতা। নিজের দ্বিতীয় ওভারেই ধাওয়ানকে বোল্ড করেন মিরাজ। রির্ভাস সুইপ করতে গিয়ে আউট হয়ে ৭ রানে ফিরেন ধাওয়ান।
তিন নম্বরে নামা বিরাট কোহলিকে নিয়ে জুটির চেষ্টা করেন রোহিত। দ্রুত রান তোলার চেষ্টা করেন তারা। ভারতের দুই সেরা ব্যাটারকে আটকাতে আবারও চমক দেখান লিটন। ১১তম ওভারেই সাকিব আল হাসানকে আক্রমণে আনেন তিনি।
নিজের প্রথম ওভারেই রোহিত-কোহলিকে তুলে নেন সাকিব। ১১তম ওভারের দ্বিতীয় বলে ডিফেন্সিভ খেলতে গিয়ে বোল্ড হন রোহিত। চতুর্থ বলে শর্ট কাভারে উপর দিয়ে মারতে গিয়ে লিটনের দুর্দান্ত ক্যাচে বিদায় নেন কোহলি। ডান-দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নেন অধিনায়ক। রোহিত ২৭ ও কোহলি ৯ রান করেন।
৪৯ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। বড় জুটি গড়ার পথে ছিলেন তারা। আইয়ার-রাহুলের পথে বাঁধা হয়ে দাঁড়ান বাংলাদেশের পেসার এবাদত হোসেন। ২০তম ওভারের শেষ বলে আইয়ারকে আউট করেন তিনি। অফ স্টাম্পের বাইরের বল পুল করতে গিয়ে মুশফিকুর রহিমকে ক্যাচ দেন আইয়ার। ২৪ রান করেন তিনি। চতুর্থ উইকেটে ৫৬ বলে ৪৩ রান যোগ করেন তারা।
পঞ্চম উইকেটে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ৭৫ বলে ৬০ রান যোগ করেন রাহুল। এই জুটি এত বড় হতো না, যদি ২৮তম ওভারে মিরাজের বলে লং-অফে সুন্দরের ক্যাচ না ফেলতেন এবাদত হোসেন। তখন ১২ রানে ছিলেন সুন্দর।
পরে ৩৩তম ওভারে সুন্দরকে ফেরান সাকিব। নিজের ষষ্ঠ ওভারে তৃতীয় উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে প্রয়োজনীয় ব্রেক-থ্রু এনে দেন বিশ্বসেরা অলরাউন্ডার। রির্ভাস-সুইপ করে পয়েন্টে এবাদতকে ক্যাচ দেন সুন্দর। ৪৩ বলে ১৯ রান করেন তিনি।
দলীয় ১৫২ রানে পঞ্চম ব্যাটার হিসেবে সুন্দরের বিদায়ের পর বেশি দূর যেতে পারেনি ভারত। ৪২তম ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায় ভারত। শেষ ৫ উইকেটের মধ্যে এবাদত ৩টি এবং সাকিব ২টি উইকেট নেন। ভারতের দীপক চাহারকে শিকার করে ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেট নেন সাকিব। পুরো ১০ ওভার বল করে ৩৬ রানে ৫ উইকেট নেন তিনি। ভারতের বিপক্ষে এটিই তার সেরা বোলিং ফিগার।
ওয়ানডেতে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই ক্যারিয়ার সেরা বোলিং করেছেন এবাদত। ৮ দশমিক ২ ওভার বল করে ৪৭ রানে ৪ উইকেট নেন এবাদত। টপ-অর্ডারের ব্যর্থতার মাঝে ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন রাহুল। ওয়ানডে ক্যারিয়ারের ১১তম হাফ-সেঞ্চুরির ইনিংসে ৭৩ রান করেন তিনি। ৭০ বল খেলে ৫টি চার ও ৪টি ছক্কা মারেন ডানহাতি ব্যাটার। তার ইনিংসের সুবাদেই সম্মানজনক স্কোর পেয়েছে ভারত।
জয়ের জন্য ১৮৭ রানের জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। ভারতীয় পেসার চাহারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে খালি হাতে বিদায় নেন ওপেনার নাজমুল হোসেন শান্ত।
তার বিদায়ে ক্রিজে আসেন এনামুল হক বিজয়। বাউন্ডারি দিয়ে ইনিংস শুরু করলেও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তিনি। মোহাম্মদ সিরাজের বলে শর্ট মিড উইকেটে তাকে ক্যাচ দিয়ে ২৯ বলে ২টি চারে ১৪ রান করে আউট হন বিজয়। লিটনের সাথে জুটিতে ২৬ রান যোগ করেন তিনি।
২৬ রানে ২ উইকেট পতনের পর উইকেটে জুটি বাঁধেন অধিনায়ক লিটন ও সাকিব। ভারতের বোলারদের সামলে নিয়ে রানের চাকা ঘুড়াতে থাকেন তারা। ১৫তম ওভারে দলের রান হাফ-সেঞ্চুরিতে নেন লিটন ও সাকিব।
২০তম ওভারে তাদের জুটি ভাঙেন ভারতের স্পিনার সুন্দর। ফাইন লেগ দিয়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ৩টি চার ও ১টি ছক্কায় ৪১ রান করা লিটন। ৬১ বলে ৪৮ রানের জুটি গড়েন লিটন-সাকিব।
বাংলাদেশের রান ১০০ স্পর্শ করার আগেই বিদায় নেন সাকিব। সুন্দরের বলে এক্সট্রা কভারে কোহলির হাতে ধরা পড়ার আগে ৩টি চারে ৩৮ বলে ২৯ রান করেন সাকিব। দলীয় ৯৫ রানে চতুর্থ ব্যাটার হিসেবে সাকিবের আউটে চিন্তায় পড়ে বাংলাদেশ। সেই চিন্তা দূর করতে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদ। উইকেট ধরে খেলে ধীরলয়ে খেলতে থাকেন তারা। এক-দুই রানেই সন্তুষ্ট ছিলেন মুশফিক ও মাহমুদুল্লাহ। তাদের ধীরলয়ের ব্যাটিংয়েও আস্কিং খুব বেশি বাড়েনি।
৩৫তম ওভারের শেষ বলে মুশফিক-মাহমুদুল্লাহ জুটি ভেঙ্গে ভারতকে ব্রেক-থ্রূ এনে দেন শারদুল ঠাকুর। আম্পায়ারস কলে লেগ বিফোর আউট হন ৩৫ বলে ১৪ রান করা মাহমুদুল্লাহ। পরের ওভারের প্রথম বলে বিদায় ঘটে মুশফিকেরও। মোহাম্মদ সিরাজের বলে এজ হয়ে বোল্ড হন মুশফিক। ৪৫ বলে ১৮ রান করেন তিনি। পঞ্চম উইকেটে ৬৯ বলে ৩৩ রানের জুটিতে মুশফিক-মাহমুদুল্লাহকোনও বাউন্ডারি বা ওভার বাউন্ডারি মারতে পারেননি। দুই বলে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
মাহমুদুল্লাহ-মুশফিক যখন বিদায় নেন তখন ৪ উইকেট হাতে নিয়ে ৮৯ বলে ৫৯ রান দরকার পড়ে।
৩৯তম ওভারে দুই উইকেট শিকার করে বাংলাদেশকে হারের পথে ঠেলে দেন অভিষেক ম্যাচ খেলতে নামা পেসার কুলদীপ সেন। আফিফ হোসেন ৬ ও এবাদত কোনও রান করতে পারেননি। পরের ওভারে হাসান মাহমুদকে থামান সিরাজ। অর্থাৎ ১২৮ থেকে ১৩৬, ৮ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় টাইগাররা।
১৩৬ রানে ৯ উইকেট পতন ঘটে বাংলাদেশের। এতে টাইগারদের হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
সেনের করা ৪১তম ওভারে ২টি ছক্কা মেরে বাংলাদেশকে শেষবারের মতো আশায় রাখেন মিরাজ। ৪৩তম ওভারের দ্বিতীয় বলে তার সহজ ক্যাচ ফেলেন উইকেটরক্ষক রাহুল। তখন ১৫ রানে ছিলেন তিনি। বাংলাদেশের দরকার ছিল ৩২ রান।
৪৪তম ওভারে ৩টি চার মারেন মিরাজ। ৪৫তম ওভারে ১টি চার আদায় করে নেন তিনি। ৪৫ ওভার শেষে ৮ রান দরকার পড়ে বাংলাদেশের। ৪৬তম ওভারের প্রথম বলে চার মারেন মিরাজ। ওভারের পরের ৫ বল থেকে চার রান নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মিরাজ ও মুস্তাফিজ।
শেষ উইকেটের জুটিতে মিরাজ-মুস্তাফিজ ৫১ রান যোগ করেন। জুটিতে ৩০ বলে ৩৭ রান অবদান ছিলো মিরাজের। শেষ পর্যন্ত ৪টি চার ও ২টি ছক্কায় ৩৯ বল খেলে অপরাজিত ৩৮ রান করেন তিনি। ভারতের সিরাজ ৩২ রানে ৩ উইকেট নেন।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ৭ ডিসেম্বর এই ভেন্যুতেই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আবারও ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- FIFA World Cup Glory: A Century of Champions
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- Trionda: A Football That Brings Three Countries Together
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- The Epic Voyage That Started the World Cup
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
















