মেজাজ হারানোর ব্যাখ্যায় তামিম, ‘মালানের সঙ্গে আমার কিছুই হয়নি’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:২০ ২০ জানুয়ারি ২০২৫
চলতি বিপিএলে ঘন ঘন মেজাজ হারাতে দেখা যাচ্ছে তামিম ইকবালকে। ইতোমধ্যে বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। সবশেষ নিজ দলেরই সতীর্থ দাভিদ মালানের প্রতি ক্ষোভ ঝাড়তে দেখা গেছে তাকে।
তবে তামিম বলছেন ভিন্ন কথা, তাদের মধ্যে কিছুই হয়নি। বরিশাল ইনিংসের চতুর্থ ওভারে ঘটনাটি ঘটে। আলিস ইসলামের অফ সাইডের বল এক্সট্রা কভারে মারেন মালান। সেখানে উসমান খান প্রথম চেষ্টায় বল ধরতে ব্যর্থ হন। ফলে দৌড় শুরু করেন তামিম।
কিন্তু দ্রুত নিজেকে সামলে বল ধরে নন-স্ট্রাইকিং প্রান্তে ছুড়ে দেন মালান। ততক্ষণে অর্ধেক পিচ পেরিয়ে ফেরার চেষ্টায় ছিলেন তামিম। কিন্তু তিনি ক্রিজে পৌঁছানোর আগেই সেখানে থাকা বোলার আলিস নিজেই স্ট্যাম্প ভেঙে দেন।
রানআউটের ঘটনায় বেশ হতাশা প্রকাশ করেন তামিম। হাত তুলে মালানের কাছে দৌড় না দেয়ার কারণ জানতে চান তিনি। মাঠ ছাড়ার সময় রাগে ফুঁসতে দেখা যায় তাকে। বিষয়টি টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে। মালান নিজেও হতাশা প্রকাশ করেন।
সোমবার (২০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে সেই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন তামিম। তিনি লিখেছেন, অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডাভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!
অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার লেখেন, মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি।
ড্যাশিং ওপেনার লেখেন, কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!
তামিম লেখেন, এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে।
তিনি লেখেন, মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়। ধন্যবাদ সবাইকে।
এর আগে রংপুর রাইডার্সের বিদেশি খেলোয়াড় অ্যালেক্স হেলস এবং ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানের সঙ্গে বিতর্কে জড়ান সদ্য অবসর নেওয়া বাংলাদেশি ওপেনার। শাস্তিও পান তিনি।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















