মেসি-আলভারেজ জাদুতে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৬:০০ ১৪ ডিসেম্বর ২০২২
প্রথমে পেনাল্টি আদায় করে নিলেন হুলিয়ান আলভারেজ। যা থেকে লক্ষ্যভেদ করলেন লিওনেল মেসি। পরে সেই আলভারেজ নিজেই পেলেন জোড়া গোলের দেখা। এই দুজনের যাদুময় ফুটবলে ক্রোয়েশিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে সঙ্গে মধুর প্রতিশোধ নিয়েই ফাইনালে উঠে গেলো আর্জেন্টিনা।
খেলার ৩৪তম মিনিটে পেনাল্টিতে গোল দিয়ে বিশ্বকাপের নিজের ১১তম গোল পূরণ করলেন মেসি। সেইসঙ্গে এদিন ছাড়িয়ে গেলেন সাবেক তারকা স্ট্রাইকার বাতিগোল খ্যাত বাতিস্তুতাকেও। এছাড়াও এদিন ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ, সর্বাধিক অ্যাসিস্ট, অধিনায়ক হিসাবে সর্বাধিক ম্যাচ এবং সবচেয়ে বেশি সময় মাঠে থাকার নজির গড়লেন লিও।
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে রীতিমত মাতিয়ে দিচ্ছেন মেসি। প্রতি ম্যাচেই তার পা থেকে কোনো না কোনো জাদু দেখা যাচ্ছে। হয় দুর্দান্ত পাস, নয় তো দুর্দান্ত গোল। কিছু না কিছু জাদু দেখিয়েই যাচ্ছেন তিনি। তেমনই সাহায্য পাচ্ছেন সতীর্থদের থেকে, যারা মেসির জন্য ট্রফি জিততে মরিয়া।
মেসির পরেই বল পায়ে যাদু দেখালেন আলভারেজ। যার দুরন্ত গোলে ম্যাচের ৩৯ মিনিটেই ব্যবধান বাড়িয়ে নেয় আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে বাজিমাত করেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।
লিওনেল মেসি দলকে এগিয়ে নেওয়ার পর অনেকটা একক দক্ষতায় দ্বিতীয় গোলটি করেন তিনি। বিরতির পর খেলতে নেমে মেসি অসাধারণ পাস থেকে আরও এক গোল করে আর্জেন্টিনাকে ফাইনালের খুব কাছে নিয়ে গেলেন তরুণ এই ফরোয়ার্ড।
ম্যাচের ৬৯তম মিনিটে সতীর্থ থেকে বল পেয়ে ক্রোয়াট ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে নেন মেসি। বাইলাইন থেকে পাস দেন আলভারেসকে। দারুণ এক শটে লক্ষ্যভেদ করতে ভুলেননি ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।
এর আগে লুসাইল স্টেডিয়ামে দুই দলই খেলা শুরু করে রক্ষণাত্মক ভঙ্গিতে। ক্রোয়েশিয়া শুরুতে আর্জেন্টাইন রক্ষণে হানা দিলেও কার্যকর কোনো শট নিতে পারছিল না। উল্টো গুছিয়ে নিয়ে আক্রমণে উঠতে শুরু করে আর্জেন্টিনা। এর ফলও আসে ৩৪তম মিনিটে।
বল নিয়ে গোলমুখে ছুটতে থাকা হুলিয়ান আলভারেজকে ঠেকাতে গিয়ে বক্সেই ফাউল করে বসেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর তা থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি।
বিশ্বকাপে এটা তার ১১তম গোল। আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে এখন সচেয়ে বেশি গোলের মালিক তিনি। আগের ম্যাচে গোল করে তিনি ছুঁয়েছিলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে। এবার সাবেক ফরোয়ার্ডকে ছাড়িয়ে গেলেন মেসি।
মেসির ওই গোলেই বড় ধাক্কা খায় ক্রোয়েশিয়া। রক্ষণ কিছুটা ছন্নছাড়া হয়ে পড়ে তাদের। আর সেই সুযোগে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। ৩৯তম মিনিট মাঝমাঠ থেকে মেসি বল বাড়িয়ে দেন প্রতিপক্ষের বক্সের কাছাকাছি থাকা আলভারেজের দিকে।
বল পেয়েই সোজা ক্রোয়াটদের রক্ষণে ঢুকে পড়েন আলভারেজ। কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে কাছ থেকে আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন তরুণ এই স্ট্রাইকার। যদিও এতে কিছুটা ভাগ্যের ছোঁয়াও ছিলো। এরপর প্রথমার্ধের একেবারে শেষদিকে অল্পের জন্য গোলের দেখা পায়নি ক্রোয়েশিয়া। ফলে দুই গোল হজম করেই বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে আরও এক গোল হজমের পর শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মদ্রিচরা। শেষ পর্যন্ত এই মিডফিল্ডারকেও উঠিয়ে নেন দালিচ। কিন্তু ফল মেলেনি তাতেও। বারবার আক্রমণ সাজিয়েও আর্জেন্টিনার রক্ষণের কাছে পেরে উঠলো না তারা।
যার ফলে শেষমেশ ওই ৩-০ ব্যবধানে হেরেই বিদায় নিলো জলাতকো দালিচের দল। বিপরীতে দুর্দান্ত জয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলো আর্জেন্টিনা। সেইসঙ্গে গত বিশ্বকাপের প্রতিশোধও নিয়ে নিলো লিওনেল মেসিরা।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















