মেসিকে পেছনে ফেলে রোনালদোর ‘হ্যাটট্রিক’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৩২ ১১ আগস্ট ২০২৩
খেলোয়াড়ি জীবনে গোল, শিরোপাসহ প্রায় সবক্ষেত্রেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। মাঠের খেলায় দুজন এখন দুই প্রান্তে। একজন সৌদি লিগ মাতাচ্ছেন, আরেকজন ব্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের লিগে। তবে এখনও দুজনের প্রতিদ্বন্দ্বিতার ধার কমেনি। ভক্ত-সমর্থকদের আগ্রহ কি কমেছে? মোটেও না। সোশ্যাল মিডিয়ায় কার কত অনুসারী এসব নিয়েও তর্ক চলে হরহামেশা।
তেমনই এক প্রতিযোগিতায় সব ক্রীড়াবিদকে পেছনে ফেলে টানা তৃতীয়বারের মতো প্রথম হয়েছেন পর্তুগিজ সুপারস্টার। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী টানা তৃতীয় বছরের মতো ইনস্টাগ্রামের শীর্ষ আয়ের ক্রীড়াবিদ হয়েছেন।
গত মাসে মেসিকে টপকে রীতিমতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন রোনালদো। ২০২৩ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় রোনালদোর সবার ওপরে থাকার বিষয়টি নিশ্চিত করে গিনেস কর্তৃপক্ষ। এবার ২০২৩ সালের ইনস্টাগ্রামে শীর্ষ আয়ের ব্যক্তি হলেন সিআরসেভেন।
তালিকাটি তৈরি করেছে ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হুপার এইচকিউ। অভ্যন্তরীণ ও উন্মুক্ত তথ্যের ওপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে। ইনস্টাগ্রাম ও ইউটিউবের প্রতিটি পোস্টের জন্য ব্যবহারকারীরা কত অর্থ চান, সেটা বিবেচনা করা হয়েছে।
হুপার এইচকিউর ডেটা অনুযায়ী, রোনালদো ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য ৩.২৩ মিলিয়ন ডলার পান। বাংলাদেশি মুদ্রায় যা ৫ কোটি ৪৯ লাখ টাকা। ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা প্রায় ৬০ কোটি। এখানেও রোনালদোর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্রতিটি পোস্টের জন্য পান ২.৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৮ কোটি ৫৬ লাখ টাকা।
ইনস্টাগ্রামে আয়ের নিরিখে খেলার বাইরে অন্য তারকাদেরও পেছনে ফেলেছেন রোনালদো–মেসি। সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ, অভিনেতা ডোয়াইন ‘দ্য রক’ জনসনকেও পেছনে ফেলেছেন দুজনে। ২০ জনের তালিকায় আর মাত্র দুজন ক্রীড়াবিদ জায়গা পেয়েছেন। তারা হচ্ছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও ব্রাজিলিয়ান নেইমার।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















