মেসিদের বিরুদ্ধে তদন্ত শুরু করল ফিফা, পেতে পারেন বড় শাস্তি
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:১৪ ১১ ডিসেম্বর ২০২২
কোয়ার্টার ফাইনালে ম্যাচের মধ্যে এবং পরে নেদারল্যান্ডসের ফুটবলারদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান আর্জেন্টিনার ফুটবলাররা। বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)।ইতোমধ্যে লিওনেল মেসিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তারা।
এতে দোষী প্রমাণিত হলে বড় শাস্তি পেতে পারেন লিওনেল স্কালোনির শিষ্যরা। ফিফা জানিয়েছে, আর্জেন্টিনার ফুটবলাররা শৃঙ্খলাভঙ্গ করেছেন। এবিসি নিউজ, স্টাফ ডটকম, এপি নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে ম্যাচের মধ্যে একাধিকবার ঝামেলায় জড়ান আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ফুটবলাররা। এতে সক্রিয় ভূমিকা রাখেন স্প্যানিশ রেফারি অ্যান্তনিও মাতেও লাহোচে। ঘন ঘন দুই দলের খেলোয়াড়দের হলুদ কার্ড দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন তিনি।
একপর্যায়ে উভয় দলের রিজার্ভ বেঞ্চের সদস্যরা ঝামেলায় জড়িয়ে পড়েন। খেলা চলাকালীন আর্জেন্টিনার ডিফেন্ডার মার্কস আকুনা একটি ফাউল মানতে না পেরে ডাচ রিজার্ভ বেঞ্চের দিকে শট মারেন। এতে দুই দলের ফুটবলারদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়।
খোদ নেদারল্যান্ডস কোচ লুই ফান হালের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেন মেসি। পেনাল্টি ঠেকিয়ে আর্জেন্টিনাকে সেমিফাইনালে তোলার পর ডাচ কোচকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন আলবিসেলেস্তে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
ম্যাচে রেকর্ড ১৬টি হলুদ কার্ড দেখান রেফারি। সাধারণত কোনও দল ৫টি হলুদ কার্ড দেখলে তাদের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ ওঠে। পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে ফিফা। ফলে আর্জেন্টিনার পাশাপাশি নেদারল্যান্ডসের বিরুদ্ধেও তদন্ত হবে। এতে ঘটনার সত্যতা মিললে দুই দেশের ফুটবল সংস্থাকেই ১৬ হাজার ডলার জরিমানা গুণতে হবে।
চলতি বিশ্বকাপে এর আগে দু’বার সৌদি আরবকে জরিমানা করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্র সংস্থা। ফলে আর্জেন্টিনার বিরুদ্ধে আলাদা করে কোনও অভিযোগ আনা হলে জরিমানার অঙ্ক বাড়তে পারে। তবে কবে নাগাদ এ রায় দেবে, তা জানায়নি ফিফা।
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- FIFA World Cup Glory: A Century of Champions
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- Trionda: A Football That Brings Three Countries Together
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- The Epic Voyage That Started the World Cup
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
















