মেসির পর ডি মারিয়াকে হত্যার হুমকি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩৮ ২৬ মার্চ ২০২৪
আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম সে দেশেরই দুই কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়া। মেসির পর সেই শহরে এবার দুর্বৃত্তদের কাছ থেকে হত্যার হুমকি পেলেন ডি মারিয়া। বার্তা সংস্থা রয়টার্স আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে জানিয়েছে, অজ্ঞাত দুর্বৃত্তরা ডি মারিয়া রোজারিও শহরে ফিরলে তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে।
বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকার জার্সিতে খেলা ডি মারিয়া গেল সপ্তাহেই জানিয়েছেন, শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে হয়ে খেলেই তিনি ইতি টানতে চান ফুটবল ক্যারিয়ারের। ওই ঘোষণার পরই হুমকি পেলেন তিনি।
রোজারিও শহরের একটি আবাসিক এলাকায় বাড়ি ডি মারিয়ার। সেই এলাকার বাড়িতেই দুর্বৃত্তরা সোমবার ভোরে হুমকি সংবলিত একটি কাগজ ছুঁড়ে ফেলে যায়। দুর্বৃত্তরা একটি ধূসর গাড়িতে চড়ে সেই এলাকায় প্রবেশ করে সেই কাগজ ছুঁড়ে দেয় মারিয়ার বাড়ির দিকে। কাগজটিতে আর্জেন্টাইন তারকার পরিবারের উদ্দেশে লেখা ছিল, ডি মারিয়া শহরে ফিরলে প্রাদেশিক গভর্নর ম্যাক্সিমিলিয়ানো পুয়ারোও তাকে নিরাপদে রাখার নিশ্চয়তা দিতে পারবেন না।
দুর্বৃত্তদের হুমকির পুরোপুরি বার্তাটি পুলিশের বরাত দিয়ে আর্জেন্টিনার নিউজ পোর্টাল ইনফোবে তুলে ধরেছে, ‘তোমাদের ছেলে আনহেলকে বলো রোজারিওতে না ফিরতে। যদি সে ফেরে, তোমাদের পরিবারের যেকোনো একজন সদস্যকে আমরা খুন করব। পুয়ারোও তোমাদের বাঁচাতে পারবে না। আমরা শুধু কাগজে লেখা বার্তাই ফেলে যাই না, আমরা বুলেট আর লাশও ফেলে যাই।’
গেল বছর একই ঘটনার শিকার হয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পরিবার। তাদের পারিবারিক সুপারমার্কেটে বন্দুক হামলা করেছিল অজ্ঞাত সন্ত্রাসীরা। ‘তোমার জন্য অপেক্ষা করছি আমরা মেসি। পাবলো ইয়াভকিন ((রোজারিওর মেয়র) নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।’ এমন লেখা সংবলিত কাগজ ফেলে রেখে গিয়েছিল সেই সন্ত্রাসীরা।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















