যুব বিশ্বকাপেও ভারতকে কাঁদিয়ে শিরোপা উল্লাস অস্ট্রেলিয়ার
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৫৬ ১২ ফেব্রুয়ারি ২০২৪
বড়দের হারের তিন মাস পর ছোটদের বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার কাছে ধরাশয়ী হলো ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচে অজি বোলারদের সামনে দাঁড়াইতেই পারেনি তারা। রোববার (১১ ফেব্রুয়ারি) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে অজিরা। অস্ট্রেলিয়ার দেয়া ২৫৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৭৩ রানে গুটিয়ে যায় উদয় সাহারানের দল।
অস্ট্রেলিয়ার দেয়া ২৫৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভুগেছে ভারত। ৬ বলে ৩ রান করে ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন কুলকার্নি। ধীরগতির ব্যাটিংয়ে শুরুর সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মুশের খান ও আদার্শ সিং। দ্বিতীয় উইকেটে ৩৭ রানের জুটি গড়েন তারা।
মুশের খান ২২ রান করে আউট হলে ভাঙে এই জুটি। এরপর দ্রুত উদয়, শচীন দাস ও প্রিয়াশু মৌলিয়াদের উইকেট হারিয়ে চরম চাপে পড়ে ভারত। ব্যাটারদের এমন আসা-যাওয়ার মধ্যে এক প্রান্ত আগলে রেখেছিলেন আদার্শ। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪৭ রান।
শেষদিকে মুরুগান আভিষেক একাই কিছুটা লড়াই করেছেন। তবে তার ৪২ রান শুধুই ব্যবধান কমিয়েছে। হার এড়াতে পারেনি। অজিদের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন মাহলি বিয়ার্ডম্যান ও রাফ ম্যাকমিলান।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় অজি যুবারা। দলীয় ১৬ রানে স্যাম কন্সটাসের উইকেট হারায় তারা। হ্যারি ডিক্সন ও হাগ ওয়েইবজেন দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরায়। এরপর দ্রুত তারা দুজন সাজঘরে ফেরেন। ৫ চারে ৪৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন হাগ আর ৯৯ রানের সময় হ্যারি ফিরেন ৩ চার ও ১ ছক্কায় ৪২ রান করে।
এরপর হারজাস সিং ও রায়ান হিকস দলীয় সংগ্রহকে টেনে নেন ১৬৫ পর্যন্ত। হিকস ২ চারে ব্যক্তিগত ২০ রানে আউট হন। আর ১৮১ রানের সময় হারজাস ৩ চার ও সমান সংখ্যক ছক্কায় সর্বোচ্চ ৫৫ রান করে ফিরেন। নতুন ব্যাটার রাফ ম্যাকমিলান ২ রানে আউট হলে আবার কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। কিন্তু অলিভার পিয়েকে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ২৫৩ পর্যন্ত নিয়ে যান। বল হাতে ভারতের রাজ লিমবানি ১০ ওভারে ৩৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। ৯ ওভারে ৬৩ রান দিয়ে ২টি উইকেট নেন নামান তিওয়ারি।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















