যে কৌশলে ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধার করা হয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:১৭ ৬ এপ্রিল ২০২৪
সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকালে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (৪ এপ্রিল) বান্দরবানের রুমায় অপহরণের শিকার নেজাম উদ্দীনকে উদ্ধার করা হয়। এক্ষেত্রে মধ্যস্থতা করেছে র্যাব।
কীভাবে শাখা ব্যবস্থাপককে উদ্ধার করা হয়েছে সেই বিষয়ে জানতে চাইলে কমান্ডার মঈন বলেন, নেজাম উদ্দীনকে সরাসরি আমাদের হাতে দেয়নি সন্ত্রাসীরা। একটা নির্দিষ্ট জায়গায় তাকে রেখে গিয়েছিল তারা। আমরা ব্যাংক কর্মকর্তাকে সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে নিয়ে আসার চেষ্টা করেছি। সেভাবেই কৌশল এঁটেছিলাম। অবশেষে তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, নেজাম উদ্দীনকে উদ্ধারে আমাদের সমন্বিত প্রচেষ্টা ছিল। এক্ষেত্রে পুলিশ, সেনাবাহিনী, বিজিবির ভূমিকা ছিল। সবার লক্ষ্য ছিল, এই সাহসী ও নির্ভীক ব্যাংক কর্মকর্তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা। এজন্য আমরা বেশ কিছু কৌশল অবলম্বন করি। সম্মিলিত নাগরিকদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা সবসময় এই এলাকায় শান্তি বজায় রাখতে চায়। সাধারণ জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি। অপহরণের রাত থেকে তাকে উদ্ধারে আমাদের কার্যক্রম শুরু হয়।
র্যাব কর্মকর্তা বলেন, বিভিন্ন কৌশল আমরা অবলম্বন করেছি। সবার সহযোগিতা নিয়েছি। গোয়েন্দা সংস্থা সহায়তা করেছে। আমরা সন্ত্রাসীদের চিহ্নিত করার চেষ্টা করেছি। এসব কৌশলের মধ্যে গতকাল দুপুরে একটি কাজে আসে। সেই অনুসারে সন্ধ্যায় নেজাম উদ্দিনকে উদ্ধার করতে পারি। এজন্য সবার কাছে কৃতজ্ঞ আমরা।
গত মঙ্গলবার রাতে সোনালী ব্যাংকে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা। ব্যাংকের ভল্টের চাবি না পেয়ে তারাবির নামাজ চলাকালে মসজিদ থেকে নেজাম উদ্দিনকে অপহরণ করে তারা। এসময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট করে দুর্বৃত্তরা।
এর রেশ না কাটতেই পরদিন (বুধবার, ৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে থানচি বাজারে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এসময় সাধারণ গ্রাহক ও কর্মকর্তাদের অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে ডাকাত দল।
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান













