যে ৫ খাবার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:৩০ ৮ মার্চ ২০২৫
বাংলাদেশের বহু মানুষ উচ্চ রক্তচাপ সম্যায় ভোগেন। বিশেষ করে শহরে বসবাসকারীদের মধ্যে এর মাত্রা বেশি। বেসরকারি সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ এর গবেষণায় উঠে এসেছে, অন্তন ১৪ শতাংশ মানুষের ভবিষ্যতে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উচ্চ রক্তচাপ এমন একটি শারীরিক অসুস্থতা যা একেবারে ভালো করা সম্ভব নয়। তবে কিছু সহজ খাদ্যাভ্যাস পরিবর্তন করে নিয়ন্ত্রণ সম্ভব।
যুক্তরাষ্ট্রের ‘প্রিটিকিন লংজিভিটি সেন্টারের পুষ্টিবিদ মার্থা থেরান উচ্চ রক্তচাপ বিষয়ে বলেন, কম ক্যালোরি, পুষ্টিকর এবং কম প্রক্রিয়াজাত খাবার খেলে রক্তচাপ স্বাভাবিক বা স্বাস্থ্যকর পরিসরে চলে আসতে পারে। নিয়ম মানলে মাত্র কয়েক দিনের মধ্যে এই পরিবর্তন অনুভব করা যাবে।
বাড়িতে রান্না করা
মার্থা থেরান প্রথমেই বাড়িতে রান্না করে খাওয়ার পরামর্শ দেন। ইটদিস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, রান্নাঘরে নিজে রান্না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এতে প্রক্রিয়াজাত খাবারের বদলে ঘরের তাজা উপাদান দিয়ে স্বাস্থ্যকর খাবার প্রস্তুত হবে। ফলে শরীরে সোডিয়াম এবং চিনির পরিমাণ কমবে। আবার প্রয়োজনীয় পটাসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আঁশ গ্রহণের পরিমাণও বাড়াবে। তিনি আরও বলেন, বাড়িতে রান্না করা খাবারে প্রক্রিয়াজাত উপাদান কম থাকে এবং কী কী উপাদান খাবারে যাচ্ছে সেটা নিয়ন্ত্রণ করাও সম্ভব হয়।
আঁশ গ্রহণের পরিমাণ বাড়ান
এই পুষ্টিবিদের পরামর্শ, আঁশ বেশি খাওয়া হাইপারটেনশন প্রতিরোধে সাহায্য করতে পারে। আঁশ প্রধানত সব প্রক্রিয়াহীন উদ্ভিজ্জ খাবারে পাওয়া যায়, যেমন তাজা শাকসবজি। সুতরাং, শাকসবজি খাওয়া শুধু আঁশ গ্রহণের পরিমাণ বাড়ায় না, রক্তচাপ কমাতেও সহায়তা করে।
সোডিয়ামের পরিমাণ কমান
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সোডিয়ামের পরিমাণ কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্থার মতে, প্রক্রিয়াজাত এবং প্যাকেটজাত খাবারে প্রচুর পরিমাণে সোডিয়াম বা লবণ থাকে, যা রক্তচাপ বাড়াতে পারে। সোডিয়াম শরীরের তরল ধারণের ক্ষমতা এবং ধমনির প্রসারণে প্রভাব ফেলে। তাই প্রক্রিয়াজাত খাবার কম খাওয়া এবং খাবারে সোডিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা রক্তচাপ নিয়ন্ত্রণে আনা সম্ভব।
পটাসিয়ামের পরিমাণ বাড়ান
মার্থা বলেন, কম পটাসিয়াম এবং বেশি সোডিয়াম খেলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। পটাসিয়াম অনেক খনিজের মধ্যে তৃতীয় অবস্থানে আছে এবং এটি সোডিয়ামের বিভিন্ন কার্যক্রমের সঙ্গেও সম্পর্কিত। এছাড়া পটাসিয়াম মূত্রপথ থেকে সোডিয়ামের নিঃসরণ বাড়িয়ে রক্তচাপ কমাতে সহায়তা করে। তাই বেশি পটাসিয়াম আছে এমন খাবার যেমন শাকসবজি, কলা, মিষ্টি আলু, ডিম, ডাল এবং অ্যাভোকাডো খাওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ।
আর্দ্র থাকা
সর্বশেষ পরামর্শ হলো, প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা জরুরি। এটি শরীরের পানির ভারসাম্য বজায় রাখে এবং ডিহাইড্রেশন বা পানিশূন্যতা প্রতিরোধে সহায়ক। পানির মাধ্যমে শরীরের তরল ভারসাম্য বজায় থাকে। শরীরের পানির অভাব রক্তচাপ বাড়াতে পারে। তবে রক্তচাপ দ্রুত এবং প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম যে কোনো খাদ্যাভ্যাস পরিবর্তনের আগে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাও গুরুত্বপূর্ণ।
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ওয়েসলির জায়গায় ব্রাজিল বিশ্বকাপ দলে এডারসন
- সালমানের ভাইরাল পোস্ট প্রসঙ্গে মুখ খুললেন বরুণ
- কত দিন পর পর জিন্স কাচা উচিত? জেনে নিন ভালো রাখার নিয়ম
- বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বাজেট উপস্থাপন ১১ জুন
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- এলপিজির দাম কমলো
















