যেখানে আওয়ামী লীগ হারে না
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫৭ ২৯ ডিসেম্বর ২০১৮
সংগৃহীত
আওয়ামী লীগ ও বিএনপি তিনজন করে প্রার্থী নিয়ে শরীয়তপুরের তিনটি আসনে লড়ছে। এই ছয়জনের মধ্যে তিনজন্ এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচন করছেন।
প্রচার প্রচারণা দিয়ে নির্বাচনী মাঠের লড়াইয়ে এগিয়ে আওয়ামী লীগ। অপরদিকে বিএনপির অভিযোগ, ‘ভয়ে’ তারা প্রচারে নামতে পারছে না। আর ভোটারদের ভাষ্য, এই আসনগুলো আওয়ামী লীগেরই। এখানে আওয়ামী লীগ কখনো হারে না।
১৯৯১ সাল থেকে এই তিন আসনের কোনোটিতেই আওয়ামী লীগের প্রার্থী হারেননি। ২০০১ সালে শরীয়তপুর-১ আসনে একজন স্বতন্ত্র প্রার্থী জিতেছিলেন। তবে তিনিও আওয়ামী লীগের নেতা ছিলেন। এবারও আওয়ামী লীগের পক্ষে জোয়ার বেশি। ভোটারদের মুখে মুখে পদ্মা সেতুর কথা। আওয়ামী লীগ এবার ক্ষমতায় না এলে পদ্মা সেতু হবে না—এমন জোর প্রচারও রয়েছে সেখানে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে বিভিন্ন দলের ১৮ জন প্রার্থী রয়েছেন। মোট ভোটার ৮ লাখ ৬১ হাজার ৬৫৭ জন। এই সময়ে শরীয়তপুরের আসনগুলোয় আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের তেমন প্রচারও চোখে পড়েনি।
অবশ্য বিএনপি নেতাদের অভিযোগ, হামলা, মামলা ও গ্রেপ্তারের ভয়ে প্রচারে বিএনপির প্রার্থী ও নেতা-কর্মীরা ছিলেন না। নিজ বাড়িতেও কেউ কেউ থাকতে পারছেন না। এমনকি পোলিং এজেন্ট নিয়োগ করতে পারবেন কি না, এ নিয়েও তাঁদের সংশয় রয়েছে।
এবার নির্বাচনে শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের ইকবাল হোসেন অপু ও বিএনপির সরদার এ কে এম নাসির উদ্দীন, শরীয়তপুর-২ আসনে আওয়ামী লীগের এ কে এম এনামুল হক শামীম ও বিএনপির সফিকুর রহমান কিরণ এবং শরীয়তপুর-৩ আসনে আওয়ামী লীগের নাহিম রাজ্জাক ও বিএনপির মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মূল দুটি দল ছাড়াও প্রতিটি আসনে অন্যান্য দলের প্রার্থী রয়েছেন।
শরীয়তপুর-১:
কাঁঠালবাড়ী ঘাট থেকে সোমবার জাজিরার নাওডোবা বাজার এলাকায় চায়ের দোকানে কথা হয় ব্যবসায়ী আবদুল জব্বারের সঙ্গে। তিনি বলেন, ‘পদ্মা সেতুটা হয়ে গেলে এই এলাকার যে কী চেহারা হবে, সেটা আপনি ভাবতেও পারবেন না। এই একটা কারণে এবারও আওয়ামী লীগই জিতবে।’ তিনি আরও বলেন, ‘এই দিকে বিএনপি তেমন একটা নেই।’
এই আসনে বিএনপির প্রার্থী দলটির জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ সরদার এ কে এম নাসির উদ্দীন। তিনি ১৯৮৬ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে সাংসদ হয়েছিলেন। ধানের শীষ প্রতীকে এবারই প্রথম নির্বাচন করছেন। সদর উপজেলায় গিয়ে জেলা পরিষদের সামনে তাঁর কয়েকটি পোস্টার দেখা গেল। পুরো এলাকার অন্য কোথাও তেমন প্রচার চোখে পড়েনি। স্থানীয় লোকজন বলছেন, প্রচারের শেষ পর্যায়ে এসে এই পোস্টার লেগেছে। শুরু থেকেই তিনি প্রচার-প্রচারণার বাইরে ছিলেন।
রাজগঞ্জ ব্রিজের পাশে একটি দোকানে ব্যবসায়ী শওকত হোসেন বলেন, এলাকায় আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেন অপু প্রথমবারের মতো নির্বাচন করলেও তিনি খুব জনপ্রিয় নেতা। বিপরীতে বিএনপির প্রার্থীকে ভোট চাইতে দেখা যায়নি।
শরীয়তপুর-২ ও ৩:
নড়িয়া উপজেলার কাঞ্চনপাড়া বাজারটি শরীয়তপুর-২ ও ৩ আসনের সংযোগস্থল। শরীয়তপুর-৩ আসনের ভেদরগঞ্জ বাজারে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, বিএনপির একজন প্রার্থী পুরোনো হলেও তাঁকে নির্বাচন উপলক্ষে এখনো পর্যন্ত দেখা যায়নি। শরীয়তপুর-২ আসনে বিএনপি প্রার্থী সফিকুর রহমান কিরণ এর আগে চারবার নির্বাচন করেছেন। কিন্তু কোনোবারই জিততে পারেননি।
শরীয়তপুর-৩ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর বিষয়ে স্থানীয় একজন মন্তব্য করেন, ‘শুনেছি তাঁর কোনো কর্মী টাকাসহ আটক হয়েছেন।’
ভেদরগঞ্জ উপজেলা কার্যালয়ের সামনে চায়ের দোকানগুলোতেও আওয়ামী লীগ প্রার্থী নাহিম রাজ্জাকের পোস্টারে সয়লাব। নাহিম রাজ্জাক প্রয়াত মন্ত্রী আবদুর রাজ্জাকের ছেলে। পারিবারিক সূত্রেই তাঁর প্রতি এলাকার লোকজনের সমর্থন দেখা গেছে।
ভেদরগঞ্জ বাজার থেকে শুরু করে কাঞ্চনপাড়া হয়ে জেলা সদরে ফেরার পথে সব জায়গায় আওয়ামী লীগের প্রার্থীদের পোস্টার ও প্রচার চোখে পড়েছে। বিএনপির নেতা-কর্মীদের ব্যাপারে জানতে চাইলে কাঞ্চনপাড়া বাজারে শরীয়তপুর-৩ আসনের ভোটার আবদুল জব্বার বলেন, ‘জানি না, এমন কাউরে দেখি নাই কখনো। হয়তো আছে। কিন্তু আশপাশে আসে না।’ বাজারের ব্যবসায়ী ইউসুফ আলী ও সাইদুর রহমানের বক্তব্যও একই রকম। তাঁরা মনে করেন, আওয়ামী লীগ ছাড়া এই এলাকায় কারও নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম।
রাস্তায় একাধিকবার গাড়িতে নৌকার পক্ষে ভোট চেয়ে মাইকিং ও গান বাজাতে দেখা গেছে।
নড়িয়ার চৌরঙ্গী মোড় বাসস্ট্যান্ডে বটগাছ মার্কার পোস্টার দেখিয়ে অটোরিকশাচালক রমজান আলীর মন্তব্য, ‘বটগাছের পোস্টার আছে, হাতপাখার আছে, তয় ধানের শীষের পোস্টার কেউ লাগায় নাই।’
মামলার জাল
শরীয়তপুরের দুটি নির্বাচনী এলাকায় বিএনপির নেতাদের বিরুদ্ধে মোট চারটি মামলা হয়েছে। এসব মামলায় মোট আসামি ১৪৭ জন।
মামলাগুলোর মধ্যে একটি ১ ডিসেম্বরের। সখীপুর এলাকায় আওয়ামী লীগের এক কর্মিসমাবেশে ককটেল হামলার অভিযোগে করা ওই মামলায় ২৭ জন আসামি ছিলেন। ২০ ডিসেম্বর নড়িয়া পৌরসভার মেয়র ও সখীপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ওপর ককটেল হামলার অভিযোগে আরেক মামলায় আসামি করা হয় ৫৬ জনকে। গোসাইরহাটের ধানকাঠি এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে ককটেল হামলার অভিযোগে ২৩ ডিসেম্বর মামলা হয়। ওই মামলায় ১৭ নেতাকে আসামি করা হয়েছে। ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা এলাকায় আবদুর রাজ্জাক স্মৃতি সংসদের কার্যালয় ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলায় আসামি বিএনপির ২২ নেতা। এসব এলাকা আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত।
সোমবার শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর মিছিলে হামলা হয়েছিল। এতে নুরুদ্দিন মাথা ও ঘাড়ে আঘাত পান। এসব হামলা ও মামলায় গ্রেপ্তারের আশঙ্কায় বিএনপির নেতা-কর্মীরা এলাকাছাড়া।
বিএনপির প্রার্থী সফিকুর রহমান কিরণ বলেন, যাঁরা নির্বাচনে প্রচার চালাতেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। প্রশাসনকে লিখিতভাবে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
শরীয়তপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে। কোথাও কোনো ধরনের অভিযোগ নেই। গোসাইরহাটের সংঘর্ষের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। ওই ঘটনার তদন্ত হচ্ছে।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া
















