যেভাবে সামলাবেন মৃগী আক্রান্ত শিশুদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৯ ৩০ জানুয়ারি ২০২১
চোখের সামনে সন্তানকে কষ্ট পেতে দেখা বাবা-মায়ের কাছে অত্যন্ত বেদনাদায়ক। যেসব সন্তানের মৃগী থাকে, তাদের বাবা মায়েরাও যেন মানসিকভাবে ভেঙে পড়েন। এটি একটি নিউরোলজিক্যাল বা স্নায়ুবিক রোগ, যার ফলে খিঁচুনি হয়। আচমকা আচমকাই এর অ্যাটাক হতে পারে।
শিশুরাও মৃগীতে আত্রান্ত হয়। সেক্ষেত্রে সন্তানদের নিয়ে বাবা-মায়েরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা মনে করেন, আর পাঁচটা স্বাভাবিক শিশুর মতো তারা পড়াশোনা, খেলাধুলো বা স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে পারবে না। তাদের জীবন থামকে যাবে।
মৃগী মস্তিষ্কের একটি ভয়ঙ্কর অসুখ। আগে এই বিষয়ে মানুষ অনেকটাই কম বুঝতো। ঠিকমতো শিশুরা চিকিৎসা পেত না। কিন্তু এখন বাবা মায়েরা অনেক বেশি সচেতন। শিশুর মধ্যে মৃগীর লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসা করাতে হবে। এর সঙ্গে লড়তে কী কী পদক্ষেপ করা উচিত তা জানা না থাকলে অনেকেই দিশেহারা হয়ে পড়তে হয়। ফলে বিপদের আশঙ্কাও বাড়ে। এখন আধুনিক চিকিৎসা পদ্ধতিতে এই অসুখকে চেনা ও তাকে জব্দ করার বিশেষ পদ্ধতি রয়েছে।
মৃগীর ক্ষেত্রে জ্বরের সঙ্গে খিঁচুনি একটা বড় লক্ষণ। তবে জ্বরের সঙ্গে খিঁচুনি হলেই যে মৃগী, তা কিন্তু নয়। খিঁচুনি যদি ১০ থেকে ১৫ মিনিটের বেশি স্থায়ী হয়, ঘন ঘন হয় এবং শরীরের কোনও একটি পাশে হতে থাকে, তা হলে এই অসুখ নিয়ে সচেতন হওয়ার কারণ অবশ্যই আছে।
লক্ষণ
• খিঁচুনি
• হাত ও পা কাঁপা
• শরীর শক্ত হয়ে যাওয়া
• অচৈতন্য হয়ে পড়া
• নিশ্বাস নিতে সমস্যা
• অন্ত্র বা মূত্রাশয়ের নিয়ন্ত্রণ হ্রাস
• হঠাৎ করে পড়ে যাওয়া ও সংজ্ঞা হারানো
• কিছুক্ষণের জন্য সাড়া না দেওয়া
• সংজ্ঞা ফেরার পরও ঘোরের মধ্যে থাকা
• চেতনা হ্রাসের সঙ্গে মাথা নুইয়ে পড়া
• খিঁচুনির সময় শিশুর ঠোঁট নীলচে হয়ে যেতে পারে। শ্বাসকষ্টও দেখা দিতে পারে। তন্দ্রাভাব দেখা দিতে পারে।
লড়াই
• এই অসুখের বিরুদ্ধে লড়াই করার প্রথম ও প্রাথমিক শর্ত হলো সঠিক সময়ে ওষুধ খাওয়ানো। অনেক সময় দেখা যায়, অসুখ নিয়ন্ত্রণে চলে এলে অনেকেই আর ওষুধ খাওয়ান না বা অনিয়মিত হয়ে ওঠে। এটা একেবারেই করা যাবে না।
• জ্বর যেন কোনওভাবেই বাড়তে না পারে। সর্বদা জ্বরের ওষুধ বাড়িতে মজুত রাখতে হবে। তা আসলে জলপট্টি দিয়ে প্রয়োজনে গা মাথায় পানি ঢেলে জ্বর নামানোর ব্যবস্থা করতে হবে।
• ঘুমে ঘাটতি হলে চলবে না।
• চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।
• খিঁচুনি হলেই শিশুকে এক পাশ ফিরে শুইয়ে দিতে হবে। যাতে মুখের তরল শ্বাসনালীতে পৌঁছতে না পারে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




