রাজশাহী জেলা আ.লীগে চমক: নয়া সভাপতি মেরাজ, সম্পাদক দারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫৪ ৮ ডিসেম্বর ২০১৯
রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃত্বে শীর্ষ দুই পদে চমকই এলো। জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হলেন রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেরাজ উদ্দিন মোল্লা। সাধারণ সম্পাদক হয়েছেন রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা।
আজ রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাউন্সিলে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ওই দুজনের নাম ঘোষণা করেন।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাবলু ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে।
এ সম্মেলনের মধ্য দিয়ে অবশেষে বাদ পড়লেন বর্তমান সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এবারও সভাপতি পদ প্রত্যাশী ছিলেন। আসাদুজ্জামান আসাদও একই পদপ্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত সবাইকে চমকে দিয়ে এই দুজনের বাইরে নতুন মুখ ঘোষণা করল দলীয় হাইকমান্ড। এর মধ্যে মেরাজ উদ্দিন মোল্লার দুই মেয়াদ আগের জেলা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।
রোববার সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক এই সম্মেলন চলে দুপুর পর্যন্ত। মঞ্চে আওয়ামী লীগের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। পরে বিকেলে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয় দ্বিতীয় অধিবেশন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা মেরিনা জাহান, রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর উপদেষ্টা অধ্যাপক ড. আবদুল খালেক, অধ্যাপক ড. সাইদুর রহমান খান।
বক্তা হিসেবে ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন ও রাজশাহীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য আনজুম আদিবা মিতা।
এর আগে রাজশাহী জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৪ সালের ৬ ডিসেম্বর। দীর্ঘ পাঁচ বছর পর রোববার আবারও জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনা থাকায় গেলবার কেবল সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেই চলে যান কেন্দ্রীয় নেতারা। তৃণমূলের নেতারা সরাসরি ভোটে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু ভোট না দিয়ে শেষ পর্যন্ত এবারও ঘোষণা করা হলো জেলা কমিটির এই শীর্ষ দুই নেতার নাম। সম্মেলনকে ঘিরে কিছু দিন থেকে অনেক জল্পনা-কল্পনা ডালপালা মেললেও শেষ পর্যন্ত সবকিছুই হলো চমকের মতো। এবারের সম্মেলনে রাজশাহী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ৩৬০ জন কাউন্সিলর নির্ধারণ করা হয়েছিল।
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত






