রাজশাহীতে থামলো রংপুর
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৩৪ ২৪ জানুয়ারি ২০২৫
টানা আট ম্যাচ জয়ের পর অবশেষে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম হারের দেখা পেল রংপুর রাইডার্স। লিগ পর্বে নিজেদের নবম ম্যাচে আজ দুর্বার রাজশাহীর কাছে ২৪ রানে হেরেছে রংপুর। এই হারের পরও ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে থেকে ইতোমধ্যেই বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো রাজশাহী।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় রাজশাহী। ৪টি চারে ১২ বলে ১৯ রান করে সাজঘরে ফিরেন ওপেনার মোহাম্মদ হারিস। এরপর মারমুখী মেজাজে ২৯ বলে ৫২ রানের জুটি গড়েন সাব্বির হোসেন ও অধিনায়ক এনামুল হক। ২’শর বেশি স্ট্রাইক রেটে ১৯ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৩৯ রানে বিদায় নেন সাব্বির।
চার নম্বরে নেমে ডাক মারেন রায়ান বার্ল। সাব্বিরের পর বার্লকেও শিকার করেন রংপুরের স্পিনার খুশদিল শাহ। ৭৬ রানে তৃতীয় উইকেট পতনের পর রাজশাহীর বড় সংগ্রহের ভিত গড়েন এনামুল ও ইয়াসির। জুটিতে ৫০ বলে ৭৬ রান যোগ করেন তারা। ২টি চার ও ৬টি ছক্কায় ৩২ বলে ৬০ রান করে আউট হন ইয়াসির। ২৮ বলে টি-টোয়েন্টিতে ১২তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ইয়াসির।
১৬তম ওভারে দলীয় ১৫২ রানে ইয়াসির ফেরার পর স্লগ ওভারে দ্রুত রান তুলতে পারেনি রাজশাহীর পরের দিকের ব্যাটাররা। ইনিংসে শেষ ২৫ বলে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৮ রান তুলে তারা। ফলে ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রানের পুঁজি পায় রাজশাহী। ২টি বাউন্ডারিতে ৩১ বলে ৩৪ রান করেন এনামুল।
খুশদিল ৩১ রানে এবং আকিফ জাভেদ ২৩ রানে ২টি করে উইকেট নিয়েছেন। জয়ের জন্য ১৭১ রানের জবাবে চতুর্থ ওভারের মধ্যে ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। ইনিংসের প্রথম ওভারে রাজশাহীর অধিনায়ক ও পেসার তাসকিন আহমেদ ১টি এবং চতুর্থ ওভারে ২ উইকেট নেন অফ-স্পিনার এসএম মেহেরাব।
চতুর্থ উইকেটে ২৯ বলে ৪০ রানের জুটিতে দলকে চাপমুক্ত করেন সাইফ হাসান ও খুশদিল। দলীয় ৫৫ রানে ইনফর্ম খুশদিলকে শিকার করে রংপুরকে বড় ধাক্কা দেন মিডিয়াম পেসার সাব্বির। ১৩ বলে ১৪ রান করেন খুশদিল। সতীর্থদের বিদায়ের মাঝেও দলের রানের চাকা সচল রেখেছিলেন তিন নম্বরে নামা সাইফ। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৩ রানে আউট হন সাইফ। তার ২৯ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা ছিলো।
সাইফের পর মাহেদি হাসান ৮ রানে বিদায় নিলে বোলারদের উপর চড়াও হন অধিনায়ক নুরুল হাসান। ১৭তম ওভারের শেষ বলে নুরুলকে শিকার করে রাজশাহীকে জয়ের স্বপ্ন দেখান লেগ স্পিনার বার্ল। শেষ ৩ ওভারে ৪৫ রান দরকার ছিল রংপুরের।
শেষ পর্যন্ত বার্লের ঘূর্ণিতে পড়ে বিপিএলে প্রথম হার বরণ করে রংপুর। ১৯.২ ওভারে ১৪৬ রানে অলআউট হয় তারা। আট নম্বরে নামা মোহাম্মদ সাইফুদ্দিনের ১৪ বলে ২৩ রানও হার এড়াতে পারেনি রংপুর। ৪ ওভারে ২২ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচ সেরা হন বার্ল। এছাড়াও তাসকিন ও মেহেরাব নিয়েছেন ২টি করে উইকেট।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















