রেকর্ড জয়ে বিশ্বকাপ শুরু করলো স্পেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:১৬ ২৪ নভেম্বর ২০২২
রেকর্ড জয়ে ২২তম ফিফা বিশ্বকাপ শুরু করলো সাবেক চ্যাম্পিয়ন স্পেন।
গ্রুপ-ই’তে নিজেদের প্রথম ম্যাচে স্পেন ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে কাতার বিশ্বকাপে সুযোগ পাওয়া কোস্টারিকাকে। স্পেনের পক্ষে জোড়া গোল করেছেন ফেরান তোরেস। এ ছািড়া দানি ওলমো-মার্কো আসেনসিও-গাভি-কার্লোস সোলার ও আলভারো মোরাতা ১টি করে গোল করেন।
কোস্টারিকার বিপক্ষে এই বিশাল জয়ে নিজেদের রেকর্ড ভেঙ্গেছে স্পেন। এর আগে ১৯৯৮ বিশ্বকাপে বুলগেরিয়ার বিপক্ষে ৬-১ গোলে জিতেছিলো তারা। এবার সে রেকর্ড ভেঙে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে সাত গোলে জিতলো স্পেন।
দোহার আল-থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পেয়ে যায় স্পেন। বাঁ-দিক দিয়ে মিডফিল্ডার পেড্রি গঞ্জালেজের অসাধারণ ক্রস করেলে বল পান স্ট্রাইকার দানি ওলমো। বল পেয়ে সামনে এগিয়ে যাবার পরিকল্পনা না করে পোস্টের ৪০ গজ দূর থেকে দারুন এক শট নেন । তবে ওলমোর শটটি গোলবার ঘেষে চলে যায়।
তবে ১১ মিনিটে গোল করতে ভুল করেননি ওলমো। মধ্যমাঠ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে আলতো ছোঁয়ায় ওলমোকে বল দেন মিডফিল্ডার গাভি। বল নিয়ে একটু সামনে এগিয়ে কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাসকে বোকা বানান ওলমো। ১-০ গোলে এগিয়ে যায় স্পেন।
ওলমোর গোলে লিড নিয়ে স্পেনের পুরনো ঐতিহ্য ফুটে উঠে। ২০০৮ থেকে ২০১২ সালে টিকিটাকা ফুটবল শৈলির জন্য বিশে^ দারুন জনপ্রিয় দল হয়ে উঠেছিলো তারা। এমন টিকিটাকা ধরন দিয়েই ২০১০ সালে চ্যাম্পিয়ন হয় স্পেন। সেই টিকাটাকা ফুটবল নৈপুন্যে বল দখলে নিয়ে ২১ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় স্পেন।
বাঁ-প্রান্ত দিয়ে ডিফেন্ডার জোর্দি আলবার ক্রসে তীব্র গতির শটে বলকে কোস্টারিকার জালে পাঠান স্ট্রাইকার মার্কো আসেনসিও(২-০)।
এরপরও মধ্যমাঠ থেকে টিকিটাকার পরিকল্পনাকে সামনে রেখে আক্রমনের ধারা অব্যাহত রাখে তারা। এতে ৩১ মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় স্পেন। ডি বক্সের ভেতর আলবাকে ফাউল করেন কোস্টারিকার ডিফেন্ডার ওস্কার ডুয়ার্তে। পাওয়া পেনাল্টি থেকে গোল করে স্পেনকে ৩-০ গোলে এগিয়ে দেন আক্রমনভাগের খেলোয়াড় ফেরান তোরেস। এই অর্ধের বাকী সময় আর কোন গোল না হলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় করে স্পেন।
এর আগে ১৯৩৪ সালে প্রথম ও শেষবার বিশ্বকাপের মঞ্চে প্রথমার্ধে ৩-০ গোলের লিড নিতে পেয়েছিলো স্পেন। আর এ ম্যাচে ৮৮ বছরের পুরনো রেকর্ড মনে করিয়ে দিলো তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমনের পরিকল্পনা আরো শানায় স্পেন। ৫৪ মিনিটেই মধ্যমাঠ থেকে করা আক্রমন শানিয়ে ম্যাচে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করেন তোরেস।
গাভির কাছ বল পেয়ে ডান-দিকে বক্সে ছয় গজ দূর থেকে দারুণ শটে গোল করেন তোরেস। পেনাল্টি থেকে ম্যাচের তৃতীয় গোলটিও করেছিলেন তোরেস।
তোরেসকে দ্বিতীয় গোলে সহায়তা করা গাভিও ৭৪ মিনিটে গোল করে স্কোর শীটে নাম লেখান।দল এগিয়ে যায় ৫-০ গোলে।
বড় জয় নিশ্চিত হবার পরযেন স্পেনকে গোলের নেশায় পেয়ে যায়। ম্যাচে শেষদিকে আরও দুই বার বলকে কোস্টারিকার জালে পাঠায় স্পেন। ৯০ মিনিটে মিডফিল্ডার কার্লোস সোলার এবং ইনজুরির টাইমের দ্বিতীয় মিনিটে গোল করেন আলভারো মোরাতা। ৭-০ গোলেল বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।
আগামী ২৭ নভেম্বর আল খোরের আল-বায়াত স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী জার্মানির মুখোমুখি হবে স্পেন। একই দিন আল-রাইয়ানের আহমাদ বিন আলি স্টেডিয়ামে জাপানের বিপক্ষে লড়বে কোস্টারিকা।
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















