রোনালদোর জোড়া গোলে ফাইনালে আল-নাসর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৪৮ ২ মে ২০২৪
সৌদি আরবের কিংস কাপের সেমিফাইনালে বড় জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসর। যেখানে এই পর্তুগিজ সুপারস্টার জোড়া গোল করেছেন। তার আরেক সতীর্থ সেনেগালিজ তারকা সাদিও মানে করেছেন একটি গোল। সবমিলিয়ে আল-নাসর সেমিফাইনালে ৩-১ গোলে হারিয়েছে আল-খালিজকে।
গতকাল (বুধবার) রাতে রিয়াদে কিংস কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দু’দল। যেখানে শুরুর সপ্তদশ মিনিটেই প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নাসরকে এগিয়ে দেন রোনালদো। সতীর্থের ব্যাকপাস পেয়ে ক্লিয়ার করতে গিয়ে তাড়াহুড়ায় শট নেন আল খালিজের গোলরক্ষক, ফলে বল আল নাসরের একজনের পায়ে লেগে চলে যায় বক্সের কোনায়। দ্রুত ছুটে গিয়ে লক্ষ্যের দিকে না তাকিয়েই শট নেন পর্তুগিজ তারকা। যেটি জালে পৌঁছাতে কোনো দ্বিধা করেনি।
বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করে ফেলেন রোনালদো–মানেরা। ৩৭তম মিনিটে প্রতিপক্ষ ফুটবলারের ডি বক্সে হ্যান্ডবল হলে পেনাল্টি পেয়ে যায় নাসর। রোনালদো নিজে না নিয়ে সেটি দিয়ে দেন সতীর্থ মানেকে। যেখান থেকে কোনাকুনি স্পট-কিকে সফল হন সাবেক এই লিভারপুল ফরোয়ার্ড। ফলে ২–০ তে এগিয়ে থেকে নাসর বিরতিতে যায়।
পর্তুগিজ তারকা ৫৭তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন। সতীর্থের ফ্লিকে গোলমুখে বল পেয়ে শট নেন তিনি। গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও ফিরতি বল পেয়ে যান পাঁচবারের এই বর্ষসেরা ফুটবলার, রোনালদো এবার আর কোনো ভুল করেননি। সহজ জয়ের পথে এগিয়ে যায় তারা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে ৩৯ ম্যাচে রোনালদোর গোল ৩৮–এ পৌঁছে গেল।
শেষদিকে এক গোল করে ব্যবধান কমায় খালিজ। ৮২তম মিনিটে ফাওয়াজ আল-তোরাইসের গোলে তারা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও, শেষ পর্যন্ত আর ভিন্ন কিছু ঘটেনি। আগামী ৩১ মে কিংস কাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আল হিলালের মুখোমুখি হবেন রোনালদোরা। এর আগে আল-নাসর ছয়বার কিংস কাপের শিরোপা জিতেছিল। শেষবার তারা চ্যাম্পিয়ন হয় ১৯৮৯-৯০ মৌসুমে।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















