রোনালদোর মাইলফলকে বিশাল জয় আল নাসরের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৪১ ৩ সেপ্টেম্বর ২০২৩
চলতি মৌসুমে ট্রান্সফার মার্কেটে ঝড় তোলা দলগুলোর অন্যতম ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। যার মাধ্যমে সৌদি আরবের ক্লাবটির শক্তিমত্তাও বেড়েছে। তবে মৌসুমের শুরুটা ভালো না হলেও একের পর এক বড় জয় পাচ্ছেন রোনালদোরা। যেখানে এই পর্তুগিজ সুপারস্টার সামনে থেকেই নেতৃত্বের আসনে আছেন। সর্বশেষ গতকাল (শনিবার) রাতে মাঠে নেমেই পেশাদার ক্যারিয়ারের ৮৫০তম গোলের মাইলফলক পূর্ণ করেছেন রোনালদো।
এদিন সৌদি প্রো লিগের ম্যাচে কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে আল-হাজমের মুখোমুখি হয় রোনালদো ও সাদিও মানেদের দল। আল-নাসরের দুই প্রধান তারকাই ম্যাচটিতে গোল পেয়েছেন। ফলে তাদের দল জিতেছে ৫-১ গোলের বড় ব্যবধানে।
ম্যাচের শুরু থেকেই আল-হাজমের ওপর চেপে বসলেও গোল পাচ্ছিল না আল-নাসর। ২৩তম মিনিটে রোনালদোর গোলে ক্লাবটি এগিয়ে যেতে পারত। কিন্তু পর্তুগিজ তারকার শটের সামনে দেয়াল তোলেন প্রতিপক্ষ গোলরক্ষক। এরপর ম্যাচের লিড পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৩৩ মিনিট পর্যন্ত। রোনালদোর বানিয়ে দেওয়া বলে প্লেসিং শটে নাসরকে লিড এনে দেওয়া গোলটি করেন এই সৌদি উইঙ্গার আব্দুলরাহমান গারিব।
বিরতিতে যাওয়ার আগেই গোল ব্যবধান দ্বিগুণ করেন রোনালদোরা। প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে উড়ে আসা বলে আব্দুল্লাহ আল-খাইবারি তাদের হয়ে দ্বিতীয় গোলটি করেন। ২-০ ব্যবধান নিয়ে এরপর নাসর বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে মাঠে নামতেই আল-হাজম এক গোল শোধ দেয়। দূরপাল্লার শটে দারুণ এক গোল করেন মুহাম্মেদ বাদামোসি। যদিও নাসরকে গোল পেতে বেশি বেগ হতে হয়নি। এবারও গোল পেতে ভূমিকা রয়েছে রোনালদোর। মার্সেলো ব্রোজোভিচের সঙ্গে ওয়ান-টু খেলে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর পাস বাড়ান ফাঁকায় দাঁড়িয়ে থাকা ওতাভিওকে। প্লেসিং শটে বল জালে জড়ান রোনালদোর স্বদেশি এই তারকা। ম্যাচের বয়স তখন ৫৭ মিনিট।
এরপর পর্তুগিজ এই সুপারস্টারও গোলশূন্য থাকেননি। চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা রোনালদো ৪ ম্যাচে ৬ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। মৌসুমের ৬ষ্ঠ গোলটি আল-হাজমের বিপক্ষে করেছেন তিনি। ডি-বক্সে গারিবের বাড়ানো পাসে ফাঁকায় দাঁড়ানো রোনালদো বল পেয়ে যান। এরপর জোরাল শটে বল জালে জড়ান পর্তুগিজ মহাতারকা।
দারুণ খেলতে থাকা মানের পালা এবার। এর আগে অবশ্য তিনি বেশ কয়েকবার গোল পেতে পেতেও পাননি। রোনালদো থেকে গারিব এবং তার কাছ বল পেয়ে যান সেনেগালিজ তারকা উইঙ্গার। গোলরক্ষককে পরাস্ত করে প্লেসিং শটে দূরের পোস্টে পাঠান মানে। যা দলের ৫-১ গোলের বড় জয় নিশ্চিত করে। টেবিলে আল-নাসরের অবস্থান ছয়ে, শীর্ষে আছে নেইমার জুনিয়রের দল আল-হিলাল।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
















