লিটন-মুস্তাফিজও জানতো আইপিএলে ম্যাচ পাবে না: পাপন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৪২ ১৮ এপ্রিল ২০২৩
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ম্যাচ না খেলে লিটন দাস এবং মুস্তাফিজুর রহমানকে ড্রেসিংরুমে বসে থাকতে দেখে অবাক হননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন মুস্তাফিজ। প্রথমবারের মত এবারের আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সে যুক্ত হয়েছেন লিটন।
সোমবার (১৭ এপ্রিল) বিসিবি কর্তৃক আয়োজিত গরীব-দুস্থদের মাঝে খাবার এবং পন্য সামগ্রীর প্যাকেট বিতরণ করার সময় পাপন বলেন, ‘সবাই জানে তারা খেলবে না। এমনকি খেলোয়াড়রাও জানত, তারাও কোন ম্যাচ পাবে না।’
দিল্লির হয়ে খেলা দুই ম্যাচে বল হাতে ব্যয়বহুল ছিলেন মুস্তাফিজ। ঐ দুই ম্যাচই হেরেছে দিল্লি। এখনও কেকেআরের হয়ে খেলার সুযোগ হয়নি তিন ম্যাচ পর দলে যোগ দেয়া লিটন। ওপেনিং স্লটে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজের উপর আস্থা রেখেছে কেকেআর। যদি গুরবাজ রান করতে না পারেন তখন একাদশে সুযোগ পেতে ইংল্যান্ডের ওপেনার জেসন রয়ের সাথে লড়াই করতে হবে লিটনকে।
পারিবারিক কারনে এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন আরেক বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। প্রতিদিনই আইপিএল দেখার চেষ্টা করেন বিসিবি সভাপতি এবং বিশেষভাবে দিল্লি বা কেকেআরের খেলার দিকে বেশি নজর রাখেন।
তিনি বলেন, ‘আসলে এই মৌসুমে নিয়মিত আইপিএল দেখতে পারছি না। কারণ ম্যাচের সময় তারাবির নামাজের সাথে মিলে যায়। কিন্তু যখন কেকেআর বা দিল্লির খেলা থাকে, তখন আমি দেখার চেষ্টা করি এবং আমাদের কোন খেলোয়াড় খেলার সুযোগ পায় কিনা, সেদিকে নজর রাখি।’
মায়ানমারে এএফসি অলিম্পিক বাছাইপর্বে নারী দল না পাঠানোয় সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সমালোচনা করেছিলেন বিসিবি সভাপতি।
তবে সোমবার বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের উপর ফিফার নিষেধাজ্ঞার বিষয় কোনো মন্তব্য করতে রাজি হননি বিসিবি সভাপতি।
তিনি বলেন, ‘কোনো মন্তব্য নেই। ক্রিকেট ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলার আগ্রহ নেই। তবে আমি নিশ্চিত, ফেডারেশনে যারা আছে এবং আমাদের ক্রীড়া মন্ত্রণালয় বিষয়টি দেখবে। এই বিষয়ে মন্তব্য করার উপযুক্ত সময় এটি নয়।’
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















