লিটনের বাদ পড়া নিয়ে মুখ খুললেন মিরাজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৩৩ ১৭ মার্চ ২০২৪
ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক সময়ে লিটন দাসের পারফরম্যান্স হতাশাজনক। টানা দশ ম্যাচে নেই কোনও হাফসেঞ্চুরি। লঙ্কানদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রানের খাতাই খুলতে পারেননি। সবকিছু মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বাদ দেওয়া হয়েছে উইকেটকিপার ব্যাটারকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ফর্মহীনতার কারণে লিটন বাদ পড়েছেন।
লঙ্কানদের বিপক্ষে দুই ওয়ানডেতেই দৃষ্টিকটু শটে আউট হয়েছেন লিটন। দুই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি। টিম ম্যানেজমেন্ট চাইলে লিটনকে শেষ ম্যাচে বেঞ্চে বসিয়ে রেখে অন্য ওপেনারদের পরখ করতে পারতো। সেটি না করে লিটনকে সরাসরি ঢাকায় প্রিমিয়ার লিগ খেলতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাতে ইঙ্গিতটা এখন বেশ স্পষ্ট- জাতীয় দলে পারফর্ম না করলে কারোর সুযোগ নেই। তাহলে লিটনের বাদ পড়া কি কোনও বার্তা দিচ্ছে?
এমন প্রশ্নের জবাবে মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘প্রত্যেকেটা নির্বাচক প্যানেলের আলাদা আলাদা চিন্তা ভাবনা থাকে। একেক জনের চিন্ত ভাবনা একেক রকম। এটা যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে বলতে পারবো না। তাদের চিন্তা কী ছিল, তাদের সাথে আমার ওরকম কথা হয়নি। এটা টিম ম্যানেজমেন্ট কোচ কিংবা ক্যাপ্টেন ভালো বলতে পারবেন। তবে এতটুকু বলতে পারি প্রত্যেক প্লেয়ারকে পারফর্ম করতে হবে।’
পারফর্ম না করে জাতীয় দলে খেলে যাওয়ার কোনও বিকল্প নাই উল্লেখ করে মিরাজ আরও বলেছেন, ‘পারফর্ম করেই ক্রিকেটারদের খেলতে হবে, সেটা প্রত্যেক জায়গায়। আমার কাছে মনে হয় যে প্রত্যেকেটা খেলোয়াড়ের আরও বেশি সিরিয়াস হওয়া উচিত এ ক্ষেত্রে। কোন জায়গায় উন্নতি করলে ভালো হবে, সেটা নিয়ে কাজ করা উচিত।’
এ সময় মিরাজ জোর গলায় বলেছেন, জাতীয় দলে আসলে কোন অটোচয়েজ নেই, ‘জাতীয় দল এমন একটা জায়গা আপনাকে পারফর্ম করে স্টাবলিস্ট হতে হবে। এটা একদিনের না। দেখেন মুশফিক ভাই, রিয়াদ ভাইরা অনেক বছর সার্ভিস দিয়েছে। তাদেরও কিন্তু আপস ডাউনস ছিল। আমার কাছে মনে হয় পারফর্ম করে জাতীয় দলে থাকাটা গুরুত্বপূর্ণ। খারাপ খেললে কিন্তু আপনিও চান্স পাবেন না, এটা প্রত্যেকেটা খেলোয়াড়ের ক্ষেত্রেই হতে পারে।’
মিরাজ মনে করেন, লিটন দ্রুতই জাতীয় দলে ফিরবেন, ‘ক্যারিয়ারে সে অনেক ভালো ইনিংস খেলেছে। তার অনেক ইনিংস আছে যেটা স্মরণীয়। তবে সে বাদ পড়েছে ওইরকম কিছু না। আমরা জানি সে কেমন প্লেয়ার। একটু হয়তো অফফর্মে আছে। আবার খুব দ্রুত সে বাংলাদেশ দলে ফিরে আসবে, এটা আমি বিশ্বাস করি।’
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















