শান্তর একাকী লড়াই, বাংলাদেশের বড় পরাজয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৫৯ ২৩ জুন ২০২৪
সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৫০ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচজুড়ে দাপুটে ক্রিকেট খেলা ভারতের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে টাইগাররা। এই হারের ফলে বাংলাদেশের সেমিফাইনালে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেল।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে জিতে আগে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রাসী ছিলেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দুজনের উদ্বোধনী জুটি থেকে আসে ৩৯ রান। ১১ বলে ২৩ রান করা রোহিতকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান।
অধিনায়কের বিদায়ের পর দলের ইনিংসকে টেনেছেন কোহলি এবং রিশভ পান্ট। পাওয়ারপ্লের ৬ ওভারে রোহিতের উইকেট হারিয়ে ভারত তোলে ৫৩ রান। ভালোই চলছিল কোহলি-পান্টের জুটি। দলের ৭১ রানের মাথায় জুটিটা ভেঙেছেন তানজিম হাসান সাকিব। ২৮ বলে ৩৭ রান করা কোহলি ফেরান তিনি। চারে নামা সূর্যকুমার যাদব প্রথম বলে ছক্কা হাঁকালেও পরের বলেই হয়েছেন কট বিহাইন্ড। একই ওভারে কোহলি এবং সূর্যকুমারকে ফিরিয়ে বাংলাদেশকে আশার আলো দেখান তানজিম।
দারুণ খেলতে থাকা পান্ট থেমেছেন ২৪ বলে ৩৬ রান করে, তাকে ফিরিয়েছেন রিশাদ হোসেন। শেষ দিকে শিভাম দুবে এবং হার্দিক পান্ডিয়ার ব্যাটে চড়ে এগিয়েছে ভারত। দুবে ২৪ বলে ৩৪ রানের ইনিংস খেলে বিদায় নিলেও শেষ পর্যন্ত টিকে থেকে দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন হার্দিক। ২৭ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন তিনি। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রানের পাহাড় দাঁড় করায় ভারত। ৫ বলে ৩ রান করে অপরাজিত ছিলেন অক্ষর প্যাটেল। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন রিশাদ এবং তানজিম। এছাড়া সাকিব আল হাসান শিকার করেন ১ উইকেট।
জবাব দিতে নেমে এবারের বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড গড়েছে বাংলাদেশ। লিটন দাস এবং তানজিদ হাসান তামিম মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৩৫ রান। ১০ বলে ১৩ রান করে বিদায় নেন লিটন। এরপর নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম মিলে এগোতে থাকেন। পাওয়ারপ্লের ৬ ওভারে লিটনের উইকেট হারিয়ে ৪২ রান তোলে বাংলাদেশ।
শুরুতে দারুণ কিছু শটে আশা দেখালেও পরে ধীর হয়ে গেছেন তানজিদ। ৩১ বলে ২৯ রানের ইনিংস খেলে বিদায় নেন দলের ৬৬ রানের মাথায়। শান্ত লড়াই চালিয়ে গেছেন। ব্যাট হাতে সাবলীল মনে হয়েছে শান্তকে। দারুণ কিছু শটও খেলেছেন। তবে আরেক প্রান্তে কেউ খুব বেশি টিকতে পারছিলেন না। ৬ বলে ৪ রান করে বিদায় নেন তাওহিদ হৃদয়। সাকিব আল হাসান খেলেন ৭ বলে ১১ রানের ইনিংস।
ফিফটির সম্ভাবনা থাকলেও ফিফটির আগেই বিদায় নেন শান্ত। খেলেছেন ৩২ বলে ৪০ রানের ইনিংস। শেষ দিকে ধুঁকতে ধুঁকতে এগিয়েছে বাংলাদেশ। ঝড়ো ব্যাটিংয়ে ১০ বলে ২৪ রান করেন রিশাদ। মাহমুদউল্লাহ রিয়াদ খেলেন ১৫ বলে ১৩ রানের ইনিংস। শেষ দিকে ৪ বলে ৫ রান করে টিকে ছিলেন শেখ মেহেদী হাসান। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানের মাথায় থেমেছে বাংলাদেশ। ৫০ রানের জয় পায় ভারত। ভারতের হয়ে ৩ উইকেট নেন কুলদীপ যাদব। ২টি করে উইকেট শিকার করেন আর্শদীপ সিং এবং জাসপ্রীত বুমরাহ। ১ উইকেট তোলেন হার্দিক পান্ডিয়া।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















