ঢাকা, ১৪ মার্চ শনিবার, ২০২৬ || ৩০ ফাল্গুন ১৪৩২
good-food
৩৭২

শেখ হাসিনা আ’লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৩ ১০ নভেম্বর ২০২৩  

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠিন করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা শেষে ওবায়দুল কাদের এ তথ্য জানান।

 

তিনি বলেন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দেশরত্ন শেখ হাসিনা। কো-চেয়ারম্যান পদ পূরণ হয়নি। আমি সদস্যসচিবের দায়িত্ব পালন করবো। ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে। গতবারও একই ছিল। লোক হয়ত পরিবর্তন হবে। এবার মনোনয়ন ফরমের দাম বাড়ানো হয়েছে৷ গতবারের ৩০ হাজার টাকার পরিবর্তে এবার ৫০ হাজার নির্ধারণ করা হয়েছে।

 

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা চাইলে অনলাইনেও ফরম তুলতে পারবেন বলে দলের সাধারণ সম্পাদক  জানান।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর