সব গুঞ্জন ধামাচাপা, উদ্বোধনী ম্যাচে কাতারকে হারাল ইকুয়েডর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩৭ ২১ নভেম্বর ২০২২
দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষ। শুরু হয়ে গেল ফুটবল বিশ্বকাপ। বহু বিতর্ককে সঙ্গী করেই বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ল। উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ কাতারকে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করল ইকুয়েডর।
প্রথমবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হারের মুখ দেখতে হল আয়োজক দেশকে। ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়ার দাপটে শেষ হয়ে গেল কাতার। জোড়া গোল করে দেশকে জেতালেন তিনি। বিশ্বকাপের মঞ্চে সব মিলিয়ে চারটি গোল এসেছে তাঁর বুট থেকে।
টুর্নামেন্টের বল গড়ানোর আগেই একরাশ বিতর্কে জড়িয়েছিল আয়োজক দেশ। টাকার বিনিময়ে কাতারকে ম্যাচ ছেড়ে দেবে ইকুয়েডর, এই জল্পনায় বুঁদ হয়েছিল সোশ্যাল মিডিয়া। লাতিন আমেরিকার দেশটির কোচ গুস্তাভো আলফারো অবশ্য দলের ছেলেদের বলেছিলেন, কোনও কথায় কান দেওয়ার দরকার নেই। শুধু মাঠে নেমে নিজেদের কাজটা করতে হবে।
ফিফা ক্রমতালিকায় ৪৪ নম্বরে রয়েছে ইকুয়েডর। আয়োজক দেশ কাতারের স্থান ৫০ নম্বরে। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এই আশাতেই স্টেডিয়াম ভরতি করে কাতারের ফুটবলপ্রেমীরা খেলা দেখতে এসেছিলেন। সারাক্ষণ নিজেদের দেশের হয়ে গলা ফাটিয়ে গেলেন তাঁরা। সংখ্যায় বেশ কম হলেও চোখে পড়েছেন ইকুয়েডরের সমর্থকরাও।
মাঠে নেমে কোচের কথা অক্ষরে অক্ষরেই মেনেছেন ভ্যালেন্সিয়ারা। মাত্র তিন মিনিটের মাথায় গোল করে ফেলেন তিনি। তবে ২০২২ বিশ্বকাপের প্রথম গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এই ঘটনার পরেই ইকুয়েডরের আক্রমণের ঝাঁজ বেড়ে যায়। ১৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ভ্যালেন্সিয়া। ৩১ মিনিটে ফের গোল।
মাঠের ডানদিক থেকে ভেসে আসা বলে মাথা ছোঁয়ান ইকুয়েডরের অধিনায়ক। গোলকিপারের নাগাল এড়িয়ে গোলপোস্টের একদম কোণ ঘেঁষে বল জালে জড়িয়ে যায়। জোড়া গোল করে ম্যাচের নায়ক ভ্যালেন্সিয়া।প্রতিপক্ষের লাগাতার আক্রমণের সামনে কার্যত দাঁড়াতেই পারছিলেন না কাতারের ফুটবলাররা।
প্রথমার্ধের শেষদিকে অবশ্য গোলের একটি সহজ সুযোগ হাতছাড়া করে কাতার। দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে আয়োজক দেশ। গোলের চেষ্টাও করে তারা। তবে ইকুয়েডরের রক্ষণ টপকে গোলের মুখ খুলতে পারেনি কাতার। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ইতিহাস বলে, আয়োজক দেশ অন্তত একটি গোল করে। কিন্তু সেই ধারা বজায় রাখতে পারল না কাতার।
অন্যদিকে দু'গোলে এগিয়ে থেকেও আক্রমণের তীব্রতা এতটুকু কমায়নি ইকুয়েডর। গত দশ বছরে দেশের ফুটবলের উন্নতির জন্য প্রচুর ব্যয় করেছে কাতার। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাদের দলের পারফরম্যান্স বেশ হতাশাজনক।
- টাকার বিনিময়ে কাতারকে ম্যাচ ছেড়ে দেবে ইকুয়েডর, এই জল্পনায় বুঁদ হয়েছিল সোশ্যাল মিডিয়া।
- লাগাতার আক্রমণের সামনে কার্যত দাঁড়াতেই পারছিলেন না কাতারের ফুটবলাররা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ইতিহাস বলে, আয়োজক দেশ অন্তত একটি গোল করে। কিন্তু সেই ধারা বজায় রাখতে পারল না কাতার।
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















