সবচেয়ে কম বয়সের ‘গোল্ডেন বয়’ ইয়ামাল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:২৮ ২৮ নভেম্বর ২০২৪
অবিশ্বাস্য যে যাত্রা শুরু করেছেন, বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই আরও কত না রেকর্ডের জন্ম দেবেন লামিনে ইয়ামাল। সর্বকনিষ্ট ফুটবলার হিসেবে ইতোমধ্যে দারুণ কিছু ইতিহাসের জন্ম দেওয়া এই স্প্যানিশ ফুটবলার এবার জিতলেন সবচেয়ে কম বয়সে ‘গোল্ডেন বয়’ পুরস্কার।
ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা ২১ বছর বা এর চেয়ে কম বয়সীদের মধ্যে সেরা ফুটবলারকে পুরস্কারটি দেয় ইতালিয়ান সংবাদপত্র তুত্তোস্পোর্ত। ২০২৪ সালের সেরা হিসেবে বুধবার ইয়ামালের নাম ঘোষণা করা হয়। ২০২৩ সালে পুরস্কারটির লড়াইয়ে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ইয়ামাল। বছর ব্যাপী দুর্দান্ত পারফরম্যান্সে এবার তিনি উঠে বসলেন সেরার আসনে, ১৭ বছর চার মাস বয়সে।
ইয়ামাল মূলত নজর কাড়েন গত মৌসুমে বার্সেলোনার হয়ে। মৌসুম জুড়েই দ্যুতি ছড়ান তিনি।এরপর ডাক পান স্পেন জাতীয় দলে। সেই ধারাবাহিকতায় সবচেয়ে কম বয়সে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে মাঠে নামার পর, জুন-জুলাইয়ের ওই আসরে সর্বকনিষ্ট খেলোয়াড় হিসেবে শিরোপা জয়ের স্বাদও পান ইয়ামাল। আসর জুড়ে চমৎকার পারফরম্যান্সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়রাও নির্বাচিত হন তিনি।
এবারের ব্যালন দ’র অনুষ্ঠানে সবচেয়ে কম বয়সে অনূর্ধ্ব-২১ বছর বয়সী পুরুষ ফুটবলে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার কোপা অ্যাওয়ার্ডও জেতেন ইয়ামাল। চলতি মৌসুমেও একই ছন্দে ছুটছেন এই তরুণ সেনসেশন। গোল করা ও করানোয় দারুণ পারদর্শী এই ফুটবলারকে তাই সেরা হিসেবে বেছে নিতে খুব একটা ভাবতে হয়নি তুত্তোস্পোর্তের নির্ধারিত জুরি বোর্ডের। ৫০০ পয়েন্টের মধ্যে ৪৮৮ পয়েন্ট পেয়ে সেরা হওয়ার পর তুত্তোস্পোর্তে প্রকাশিত ভিডিওবার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেন ইয়ামাল।
“এই পুরস্কার জিততে পারা দারুণ এক সম্মান। একটা স্বপ্ন, আমি খুব খুশি। তুত্তোস্পোর্ত ও বিচারকদের ধন্যবাদ। বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের সতীর্থ ও কোচদের আমি ভুলতে চাই না। আমি খুব খুশি এবং সামনে আরও সাফল্য পেতে মুখিয়ে আছি।”
২০০৩ সালে পুরস্কারটি দেওয়া শুরু করে তুত্তোস্পোর্ত। এর আগে ওয়েইন রুনি, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হলান্ডের মতো তারকারা জিতেছেন ‘গোল্ডেন বয়।’ গতবার জেতেন রেয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম। ভবিষ্যতের সেরাদের সেই তালিকায় এবার যোগ হলো ইয়ামালের নাম।
সব মিলিয়ে বার্সেলোনার চতুর্থ ফুটবলার হিসেবে পুরস্কারটি জিতলেন ইয়ামাল। মেসি ও ইয়ামাল ছাড়াও জেতেন গাভি ও পেদ্রি। আর কোনো ক্লাবের তিনবারের বেশি নেই এই অর্জন।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















