সম্মান না পাওয়ায় জাতীয় দলে কাজ করতে চান না সুজন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:১৯ ৮ এপ্রিল ২০২৪
গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ডিরেক্টরের দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন। তবে ওই দায়িত্বে বেশ অস্বস্তিতে ছিলেন বিসিবি এই পরিচালক। তার সিদ্ধান্ত নেয়ার কোনো ক্ষমতা ছিল না এমন অভিযোগও ছিল। এমনকি বিশ্বকাপে তার দায়িত্ব কী, সেটিও তিনি জানতেন না বলে গণমাধ্যমেও মন্তব্য করেছিলেন সুজন।
এবার সুজন দাবি করলেন, গত বিশ্বকাপে তিনি প্রাপ্য সম্মান পাননি। তাকে অসম্মানিত করা হয়েছে। তাই সম্মান ধরে রাখতে জাতীয় দলের আর কোনো দায়িত্ব নেবেন না। রোববার (৭ এপ্রিল) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এ কথা বলেন সাবেক এই টাইগার পেসার।
সুজন বলেন, আমি মনে হয় বাংলাদেশ ক্রিকেটের আর সমাধান নই। বাংলাদেশের আরও বড় সমাধান আছে। বাংলাদেশ জাতীয় দলের কোন দায়িত্বে আর আগ্রহ নেই। গত বিশ্বকাপে যা করেছি, ওটা আমার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে যায় না। হয়তো বা আমি অতবড় কোচ না, অতকিছু জানিও না ক্রিকেট নিয়ে। তারপরও মনে করি আমার সম্মান আছে, গত বিশ্বকাপে আমি সেই সম্মানটা পাইনি। আমি অসম্মানিত হয়েছে। আমি আর এই কাজ করতেও চাই না।
সুজন আর এসব পদে যেতে চান না জানিয়ে বলেন, আমি খুশি আমার জীবন নিয়ে। আমি আবাহনীর কাজ করি, বিপিএলে কাজ করি, রাজশাহীতে ক্রিকেট একাডেমিতে কাজ করি। দেশের ক্রিকেটের উন্নতির জন্য জন্য যদি কোনো সাহায্য করতে হয় করবো। তবে জাতীয় দলের ওই অ্যাসাইনমেন্টগুলো আমার জন্য ঠিক না, আমি ডিজার্ভ করি না।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে অনুরোধ জানিয়ে আরও বলেন, আমি এখন আর ২৮-২৯ বছরের বালক না, আমার সম্মানটা এখন আমাকেই রাখতে হবে। পাপন ভাইকে আগের মতোই সম্মান করি। তবে বিনয়ের সঙ্গে অনুরোধ করি, যেন আমাকে আর এ বিষয়ে কোনো কাজ করতে না বলেন।
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ওয়েসলির জায়গায় ব্রাজিল বিশ্বকাপ দলে এডারসন
- সালমানের ভাইরাল পোস্ট প্রসঙ্গে মুখ খুললেন বরুণ
- কত দিন পর পর জিন্স কাচা উচিত? জেনে নিন ভালো রাখার নিয়ম
- বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- A New Chapter for the FIFA World Cup
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- বাজেট উপস্থাপন ১১ জুন
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
















