‘সাকিব-তামিম ইস্যুতে গণমাধ্যমেরও দায় রয়েছে’
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪৪ ১৫ নভেম্বর ২০২৩
অনেকটা আগেভাগে বিশ্বকাপ শেষ করা বাংলাদেশ দল এখন কাঁটাছেড়া বিশ্লেষণ ও মাঠের বাইরের ঘটনা নিয়ে আলোচনায়। গত কয়েক মাস ধরেই দেশের ক্রিকেটাঙ্গন ব্যস্ত সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে চলমান দ্বন্দ্ব নিয়ে। সে বিষয়টা সংবাদমাধ্যমের কল্যাণে আরও জোরালো হয়েছে বলে দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির)। বিশ্বকাপের আগে নতুন করে দুজনের আচরণ প্রশ্নবিদ্ধ ও শাস্তিযোগ্য কি না, এমন প্রসঙ্গ উঠতেই গণমাধ্যমের দিকেও আঙুল তোলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
সাকিব-তামিম ইস্যুতে গণমাধ্যমেরও দায় দেখছেন টিুট, ‘এটার (বিশ্বকাপের আগে নানা ঘটনাপ্রবাহ) জন্য তাদেরকে (সাকিব-তামিম) যদি দোষারোপের আওতায় নিয়ে আসা হয়, তাহলে সেখানে আমাদের সংবাদমাধ্যমেরও ভূমিকা ছিল। এটা বলায় হয়তো আপনাদের কেউ আমাদের ওপর অসন্তুষ্ট হবেন। আমি বরাবরই বলি, সংবাদমাধ্যম আর আমরা সবাই একদিকে। আমাদের যেরকম ক্রিকেট নিয়ে কাজ করার সুযোগ আছে, আপনাদেরও এ সহযোগিতার জায়গাটা আছে।’
‘ক্রিকেট যদি থাকে, তখন আমরা সবাই থাকব। ক্রিকেট না থাকলে আমরা সবাই এ জায়গায় থাকতে পারতাম না। এ জায়গা থেকে চিন্তা করলে প্রশ্ন গুলো না ওঠানোই ভালো ছিল’, আরও যোগ করেন টিটু। বিশ্বকাপ খেলতে ভারতে উড়াল দেওয়ার দিন (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেটে ঘটে যায় আলোচিত দুই ঘটনা। শুরুতে নিজের বিশ্বকাপে না থাকা নিয়ে ভিডিও বার্তা দিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম।
একইদিন রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাকিবের বিস্ফোরক এক সাক্ষাৎকার প্রচারিত হয়। দেশের দুই সিনিয়র ক্রিকেটারের এমন ভিডিও বার্তা ও সাক্ষাৎকারের রেশ অনেকদূর পর্যন্ত গড়ায়। এ নিয়ে অস্বস্তিতে পড়ে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাকিব এমন মন্তব্যের আগে বিসিবি থেকে কোনো অনুমতি নিয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে টিটু বলেন, ‘(সাকিব সাক্ষাৎকার দিয়েছে) আমি ব্যক্তিগতভাবে জানতাম না। আমি সংবাদমাধ্যমে প্রথম দেখেছি। যখন আমরা এটা দেখতে পেয়েছি, তখন ইতোমধ্যে দল বিশ্বকাপ খেলতে চলে গেছে। যখন বিশ্বকাপ বা একটা টুর্নামেন্ট চলে তখন আমাদের ফোকাস থাকে শুধু ওই টুর্নামেন্টে। বাহ্যিক আলাপ-আলোচনার সুযোগ থাকে না। এখন দল এসেছে, আমরা রিপোর্ট পাওয়ার পর এগুলো আলোচনা হবে।’
এ ঘটনায় সাকিবকে শাস্তিরও মুখোমুখি করতে পারে বিসিবি। সাকিবের এমন সাক্ষাৎকার বিশ্বকাপ দলে প্রভাব রেখেছে কি না এমন প্রশ্নের উত্তরে টিটু বলেন, ‘আমাদের শৃঙ্খলা কমিটি আছে। আমাদের রিপোর্ট পাওয়ার পর, এটা নিয়ে প্ল্যান অব অ্যাকশন যা-ই থাকবে সেগুলো ঠিক করা হবে। যদি শৃঙ্খলা কমিটি মনে করে, এ ধরনের কিছু করা দরকার, সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবে।’
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
















