সুয়ারেজকে ছুঁয়ে আরও একটি রেকর্ড মেসির
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৩৮ ৮ সেপ্টেম্বর ২০২৩
সাম্প্রতিক সময়ে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামলেই যেন হয় নতুন কোনো রেকর্ড। এক কাতার বিশ্বকাপে ডজন খানেক রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। সে সংখ্যাকে আরও বড় করলেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ বাছাই পর্বে কনমেবল অঞ্চলে সর্বোচ্চ গোলদাতা ও সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজকে ছুঁয়ে ফেললেন তিনি।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে স্তাদিও মাস মনুমেন্তালে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটি আসে মেসির পা থেকে। ম্যাচের ৭৯তম মিনিটে জাদুকরী এক ফ্রিকিকে লক্ষ্যভেদ করেন এই মহাতারকা।
জাতীয় দলের জার্সিতে ১৭৬ ম্যাচে এ নিয়ে ১০৪টি গোল হলো মেসির। যার মধ্যে ২৯টি গোল করেছেন তিনি বিশ্বকাপ বাছাই পর্বে। যা কনমেবল অঞ্চলের সর্বোচ্চ। এতোদিন সম পরিমাণ গোল করে এই রেকর্ডের একক মালিক ছিলেন তারই অন্যতম প্রিয় বন্ধু সুয়ারেজ। ৬২ ম্যাচ খেলে এই রেকর্ড করেছিলেন তিনি। মেসি খেললেন একটি কম।
সাবেক সতীর্থকে অবশ্য ছাড়িয়ে যাওয়ার অনেক উপলক্ষ্যই পাবেন মেসি। কারণ বয়স ৩৬ হলেও এখনও তরুণদের সঙ্গে পাল্লা দিয়েই পারফর্ম করে যাচ্ছেন রেকর্ড সাত বারের ব্যলন ডি'অর জয়ী এই তারকা। তবে এগিয়ে যেতে পারেন সুয়ারেজেরও। আগামীকাল চিলির বিপক্ষে না থাকলেও জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ রয়েছে তার।
কনমেবল অঞ্চলের শীর্ষে উঠলেও বিশ্বকাপ বাছাই পর্বের সর্বোচ্চ গোলদাতা থেকে অনেক দূরেই আছেন মেসি। কনকাকাফ অঞ্চলে ৪৭ ম্যাচ খেলে সর্বোচ্চ ৩৯টি গোল দিয়ে রেকর্ডধারী গুয়েতেমালার কার্লোস রুইজ। তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোও ইউরোপিয়ান অঞ্চলে গোল করেছেন ৩৮টি। এছাড়া মেসির উপরে রয়েছেন ইরানের আলী দাই (৩৫) ও পোল্যান্ডের রবার্ট লেভানদোভস্কিও (৩০)।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
















