সৌদিতে ২৫ কক্ষের বাড়ি, ৮ গাড়ি ও বিমানসহ যা যা চান নেইমার
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:২২ ১৮ আগস্ট ২০২৩
সরকারি প্রজেক্ট পিআইএফের (পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড) অধীনে ক্রীড়াঙ্গনে অঢেল টাকা ঢালছে সৌদি আরব। যার বিনিময়ে ইউরোপের পরাশক্তি ক্লাব থেকে তারকা ফুটবলারদের একে একে তারা নিজেদের লিগে ভেড়াচ্ছে। কেবল উচ্চ অঙ্কের বেতনই নয়, পাশাপাশি আরও অনেক সুবিধা পাচ্ছেন এসব খেলোয়াড়। তারই কি সুযোগ নিচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র! বেতনের বাইরে তিনি ২৫ কক্ষের একটি বাড়ি, আটটি গাড়ি ও ব্যক্তিগত বিমান চেয়েছেন।
সৌদি ক্লাব আল-হিলালের সঙ্গে নেইমারের চুক্তির আগেই শোনা গিয়েছিল, বেতন ছাড়াও তিনি ম্যাচ জিতলে বাড়তি বোনাস হিসেবে ৮০ হাজার ইউরো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের প্রচারণামূলক কোনো পোস্ট বা স্টোরি দিলেই প্রতিটির জন্য অ্যাকাউন্টে যোগ হবে ৫ লাখ ইউরো!
এছাড়া বান্ধবী ব্রুনা বিয়ানকার্দিকেও তিনি দেশটিতে নিজের সঙ্গে রাখতে চেয়েছিলেন। দেশটিতে বিবাহবহির্ভূতভাবে নারী-পুরুষ একই ছাদের নিচে থাকা কঠোরভাবে নিষিদ্ধ হলেও নেইমারের বেলা সে নিয়ম কার্যকর থাকছে না বলেই শোনা হচ্ছে। এর আগে একই অনুমতি পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও বান্ধবী জর্জিনা রদ্রিগেজ।
ইতোমধ্যে নেইমার আল-হিলালের প্রধান ফুটবলার হিসেবে যাত্রা শুরু করেছেন। যেখানে তার বেতন বছরে ১০ কোটি ইউরো। রোনালদো ও করিম বেনজেমার চেয়ে বেতন কম হলেও তিনি আল হিলাল থেকে নানা ধরনের সুবিধা আদায় করে নিয়েছেন। এ নিয়ে ব্রাজিল তারকা ক্লাবটিকে লম্বা একটি তালিকা ধরিয়ে দিয়েছেন। বিষয়টি বিস্তারিত তুলে ধরেছে যুক্তরাজ্যের সংবাদমাদ্যম ‘দ্য সান’।
তারা বলছে, সব সময়ই পরিবার ও বন্ধুদের আশপাশে রাখতে চান নেইমার। তাই তার জন্য লাগবে ২৫ কক্ষের বাড়ি, যেখানে থাকবে ৪০ গুণিতক ১০ মিটার দৈর্ঘ্যের একটি পুল। বাড়ি নিয়ে দাবি এখানেই শেষ নয়। ২৪ ঘণ্টা কাজ করার জন্য তাকে সহকারী দিতে হবে পাঁচজন, ব্রাজিল থেকে আনা ব্যক্তিগত পাচকের জন্যও দিতে হবে একজন সহকারী। বাড়ি পরিষ্কার রাখতে ক্লিনিং অপারেটর রাখতে হবে দুজন। এছাড়া বিলাসবহুল ফ্রিজে রাখতে নেইমারের পছন্দের পানীয় আকাই জুস আর অতিথিদের জন্য দক্ষিণ আমেরিকান খাবার গুয়ারানা।
সদ্য সাবেক এই পিএসজি তারকার সংগ্রহে আগে থেকেই এক্সক্লুসিভ মডেলের কয়েকটি গাড়ি আছে। তবে নতুন করে সৌদিতে তার জন্য গাড়ির ব্যবস্থা করবে আল-হিলাল। যার দাম পাঁচ লাখ ইউরোর বেশি। ক্লাবটির দেওয়া তিনটি দামি স্পোর্টস কার তার জন্য বরাদ্দ তো আছেই, পাশাপাশি চারটি মার্সিডিজ জি ওয়াগন, একটি করে জার্মান ব্র্যান্ডের এসইউভি ও ভ্যানের দাবিও জানিয়ে রেখেছেন নেইমার।
এছাড়া তার ঘোরাঘুরির খরচও দেবে আল হিলাল। নেইমারের ভ্রমণের স্থান, হোটেল রেস্তোরাঁয় থাকা-খাওয়ার হিসাবও তারাই মেটাবে। এছাড়া আগেই প্রস্তাব করা একটি ব্যক্তিগত বিমানও থাকবে তার জন্য।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
















